ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
বিএলআরআইয়ের উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন যাবে খামারি পর্যায়ে যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানকে জ্বালানি তেল আমদানি-বিক্রির সুযোগ দিতে নীতিমালা: জ্বালানিমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি ও ভারি বর্ষণ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান ইরানের হামলার আশঙ্কায় ট্রাম্পকে গোপনে বিমানে তুলল যুক্তরাষ্ট্র, এয়ার ফোর্স ওয়ান ছিল ‘ডেকয়’ জাতীয় দলের ফুটবলারদের ‘খেপ’ খেলা নিয়ে প্রশ্ন তুললেন ক্রীড়া প্রতিমন্ত্রী সালমান-শাবনূরের প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ, নিয়োগ দেবে এক্সিকিউটিভ-সিনিয়র এক্সিকিউটিভ গ্যাস-কয়লা সংকটে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, কোথাও কোথাও ১০ ঘণ্টার বেশি বিদ্যুৎ নেই নারীদের পিছিয়ে রেখে সুষম উন্নয়ন সম্ভব নয়: ঢাকা জেলা প্রশাসক

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি ও ভারি বর্ষণ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 3

আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এই পরিস্থিতিতে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে বুধবার ও বৃহস্পতিবার (১২ ও ১৩ আগস্ট) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এ ছাড়া শুক্র ও শনিবার (১৪ ও ১৫ আগস্ট) দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের অধিকাংশ বিভাগে এবং অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এ সময়ে তাপমাত্রায় সামান্য ওঠানামা হলেও সামগ্রিকভাবে দেশের আবহাওয়া পরিস্থিতি একই রকম থাকতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি ও ভারি বর্ষণ

আপডেট সময় : ০৭:৪৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬