ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
বিএলআরআইয়ের উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন যাবে খামারি পর্যায়ে যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানকে জ্বালানি তেল আমদানি-বিক্রির সুযোগ দিতে নীতিমালা: জ্বালানিমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি ও ভারি বর্ষণ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান ইরানের হামলার আশঙ্কায় ট্রাম্পকে গোপনে বিমানে তুলল যুক্তরাষ্ট্র, এয়ার ফোর্স ওয়ান ছিল ‘ডেকয়’ জাতীয় দলের ফুটবলারদের ‘খেপ’ খেলা নিয়ে প্রশ্ন তুললেন ক্রীড়া প্রতিমন্ত্রী সালমান-শাবনূরের প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ, নিয়োগ দেবে এক্সিকিউটিভ-সিনিয়র এক্সিকিউটিভ গ্যাস-কয়লা সংকটে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, কোথাও কোথাও ১০ ঘণ্টার বেশি বিদ্যুৎ নেই নারীদের পিছিয়ে রেখে সুষম উন্নয়ন সম্ভব নয়: ঢাকা জেলা প্রশাসক

সালমান-শাবনূরের প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 2

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পরও তাকে ঘিরে ভক্তদের আগ্রহ কমেনি। বিশেষ করে তার সঙ্গে অভিনেত্রী শাবনূরের সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের প্রেমের গুঞ্জন এখনো আলোচনায় রয়েছে। তবে সেই গুঞ্জন নাকচ করে সালমান শাহর মা নীলা চৌধুরী দাবি করেছেন, শাবনূরের সঙ্গে তার ছেলের কোনো প্রেমের সম্পর্ক ছিল না।

সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতারের পর বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে ছেলে ও শাবনূরের সম্পর্ক নিয়েও মন্তব্য করেন নীলা চৌধুরী। তার ভাষ্য, শাবনূর সালমানের ওপর অনেকটাই নির্ভরশীল ছিলেন এবং সালমানও তাকে বিভিন্নভাবে সহযোগিতা করতেন। সালমানের কোনো বোন না থাকায় শাবনূরকে তিনি ছোট বোনের মতো স্নেহ করতেন।

শাবনূরও বরাবরই সালমানের সঙ্গে তার সম্পর্ককে ভাই-বোনের সম্পর্ক হিসেবে দাবি করে এসেছেন। তার ভাষ্য, সালমানকে তিনি কখনো প্রেমিক হিসেবে দেখেননি; বরং ভাইয়ের মতোই সম্মান করতেন।

তবে শাবনূরকে নিয়ে কিছু অভিযোগও করেছেন নীলা চৌধুরী। তার দাবি, কখনো কখনো শাবনূর সালমানের সঙ্গে তার বিশেষ সম্পর্ক রয়েছে—এমন একটি ধারণা তৈরি করার চেষ্টা করতেন। পরবর্তী সময়ে তাদের ঘনিষ্ঠতা নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, প্রেমের গুঞ্জন বরাবরই অস্বীকার করেছেন শাবনূর। গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সালমানকে তিনি ভাই ছাড়া অন্য কোনো দৃষ্টিতে দেখতেন না। তার দাবি, সালমানের মৃত্যুর পর কিছু মানুষ তাদের সম্পর্ককে ঘিরে মুখরোচক গল্প তৈরি করেছে এবং কিছু গণমাধ্যমও তা প্রকাশ করেছে।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় সালমান শাহর। এরপর ‘তুমি আমার’ সিনেমার মাধ্যমে শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন তিনি। মাত্র চার বছরের ক্যারিয়ারে সালমান শাহ অভিনীত ২৭টি সিনেমার মধ্যে ১৪টিতে তার নায়িকা ছিলেন শাবনূর।

সালমান-শাবনূর জুটির ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিক্ষোভ’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’ ও ‘আনন্দ অশ্রু’র মতো ব্যবসাসফল সিনেমা এখনো দর্শকদের কাছে জনপ্রিয়। দীর্ঘদিন পর নীলা চৌধুরীর বক্তব্য এবং সালমান শাহ হত্যা মামলার সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কারণে তাদের সম্পর্কের পুরোনো গুঞ্জন আবারও আলোচনায় এসেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সালমান-শাবনূরের প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী

আপডেট সময় : ০৬:০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬