ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার তেলের দাম ও মূল্যস্ফীতির চাপে কমল স্বর্ণের দর, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণ, নিহত ৮ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় ফিফার ইউরোপীয় সংস্থা

নির্ধারিত দামের বেশি এলপিজি বিক্রি করলে ব্যবস্থা: LOAB

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 58

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC) নির্ধারিত মূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি নিশ্চিত করতে অপারেটর, পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাদের নির্দেশ দিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (LOAB)। নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি বিক্রি কিংবা বিধিবহির্ভূতভাবে মজুত করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি।

গত ২৮ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এলপিজির সরবরাহ ও বাজারমূল্য নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তা ও LOAB-এর নেতারা অংশ নেন।

সভায় জানানো হয়, দেশে এলপিজির আমদানি পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। গত সেপ্টেম্বর মাসে ১ লাখ ৫৬ হাজার মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। এর আগে আগস্ট মাসে আমদানি করা হয়েছিল ১ লাখ ৫৮ হাজার মেট্রিক টন।

LOAB-এর দাবি, দেশের চাহিদার তুলনায় এই সরবরাহ যথেষ্ট। ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরির সুযোগ নেই। পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও কোনো অপারেটর, পরিবেশক, ডিলার বা খুচরা বিক্রেতা BERC নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করলে তা প্রচলিত আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

একইভাবে বিধিবহির্ভূতভাবে এলপিজি মজুত করলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি।

LOAB আরও জানিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক অনলাইন সভায় জেলা প্রশাসকদের বাজার মনিটরিংয়ের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে সব সদস্য কোম্পানি, পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাকে অবিলম্বে BERC নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে সাধারণ ভোক্তাদের অধিকার সুরক্ষা ও বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনিক কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে LOAB।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নির্ধারিত দামের বেশি এলপিজি বিক্রি করলে ব্যবস্থা: LOAB

আপডেট সময় : ০৫:০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬