ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 6

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর অধিকাংশ এলাকায় সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। বাকি এলাকাগুলোতেও দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটের দিকে দেশের পূর্বাঞ্চলের একটি গ্রিডে বিপর্যয় দেখা দেয়। এর প্রভাবে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।

সংস্থাটির জরুরি বার্তায় বলা হয়, ঢাকার পূর্বাঞ্চলের ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। একই পরিস্থিতির সৃষ্টি হয় চট্টগ্রামের একাংশেও।

গ্রিড বিপর্যয়ের কারণে সচিবালয়সহ রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ ছাড়া ঢাকার বাইরের কয়েকটি এলাকাতেও বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া যায়। এতে জনজীবন ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, গ্রিডের কার্যক্রম পুনরুদ্ধারে সংশ্লিষ্ট প্রকৌশলীরা কাজ করছেন। ধাপে ধাপে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হচ্ছে। অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ফিরে আসায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বাকি এলাকাগুলোতেও দ্রুত সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

আপডেট সময় : ০৪:৫৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬