ঢাকা ১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার তেলের দাম ও মূল্যস্ফীতির চাপে কমল স্বর্ণের দর, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণ, নিহত ৮ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় ফিফার ইউরোপীয় সংস্থা

মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, সতীর্থদের ভালোবাসায় ভরা থাকবে বার্তা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 54

সময় যত গড়াচ্ছে, ততই ঘনিয়ে আসছে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামবেন আর্জেন্টিনার এই তারকা। বাংলাদেশ সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর ভোর ৫টায়।

বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে ইতোমধ্যে বিশেষ প্রস্তুতি শুরু করেছেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। মেসির সম্মানে ম্যাচটিতে বিশেষ জার্সি পরে মাঠে নামবে দলটি। পাশাপাশি অধিনায়ককে বিশেষ উপহার দেওয়ারও প্রস্তুতি নিয়েছেন সতীর্থরা।

মেসির জন্য তৈরি করা হয়েছে একটি বিশেষ জার্সি। এতে আর্জেন্টিনা জাতীয় দলের সব খেলোয়াড়ের স্বাক্ষরের পাশাপাশি থাকবে মেসিকে উদ্দেশ্য করে তাদের ব্যক্তিগত বার্তা। গত কয়েক বছরে মেসির সঙ্গে জাতীয় দলে খেলা সতীর্থদের ভালোবাসা, কৃতজ্ঞতা ও স্মৃতির কথাই ফুটে উঠবে সেই জার্সিতে।

এ আয়োজন নিয়ে একটি ভিডিওও প্রকাশ করা হয়েছে। সেখানে আর্জেন্টিনা দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যদের বিশেষ জার্সিতে নিজেদের বার্তা লিখতে দেখা গেছে। কয়েকজন খেলোয়াড় মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতা এবং তার প্রতি নিজেদের অনুভূতির কথাও জানিয়েছেন।

কোচ লিওনেল স্কালোনি লিখেছেন, ‘জাতীয় দলের জার্সিতে তার অসাধারণ ইতিহাসের অংশ হতে পেরেছি। এ জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব।’

ছোটবেলা থেকেই মেসিকে নিজের আদর্শ হিসেবে দেখে আসছেন জুলিয়ান আলভারেজ। তিনি লিখেছেন, ‘ছোটবেলা থেকেই তাকে আমি আদর্শ হিসেবে দেখে এসেছি।’

লিসান্দ্রো মার্তিনেজ মেসির প্রতি সতীর্থদের ভালোবাসার কথা জানিয়ে বলেছেন, ‘তার প্রতি আমাদের অবিশ্বাস্য ভালোবাসা আছে। আর সারা জীবনই তা থাকবে।’

মেসির পরের প্রজন্মের প্রতিনিধিদেরও এই আয়োজনে জায়গা হয়েছে। তাদের একজন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতাকে নিজের স্বপ্নপূরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, ‘তার সঙ্গে খেলতে পারা আমার একটি স্বপ্ন পূরণ হয়েছে।’

নিকো পাজও মেসির কাছ থেকে শেখার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। এ জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।’

মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতাকে অনন্য উল্লেখ করে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার বলেন, ‘এটা অনন্য কিছু। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।’

আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোও মেসির প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন। তার ভাষায়, ‘তিনি অসাধারণ একজন মানুষ। আমি তাকে সত্যিই ভালোবাসি।’

তবে আবেগঘন এই আয়োজনেও রসিকতা করতে ছাড়েননি এমিলিয়ানো মার্তিনেজ। সতীর্থদের জার্সিতে বার্তা লিখতে দেখে মজা করে তিনি বলেন, ‘এই! তুমি কি বই লিখছ? আমরা সবাই তো লেখার সুযোগ পাইনি!’

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে তাই আর্জেন্টিনা শিবিরে চলছে নানা প্রস্তুতি। ভালোবাসা ও শ্রদ্ধায় অধিনায়ককে বিদায় জানাতে প্রস্তুত তার সতীর্থরা। তাদের লেখা বার্তায় ভরা বিশেষ জার্সিটিও মেসির জাতীয় দলের ক্যারিয়ারের স্মরণীয় স্মারক হয়ে থাকবে।

আগামী ৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়, যা বাংলাদেশ সময় ৭ অক্টোবর ভোর ৫টা।

এর আগে ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে ওই ম্যাচে মেসি খেলবেন না। ফলে বেনিনের বিপক্ষে ম্যাচটিই হবে আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, সতীর্থদের ভালোবাসায় ভরা থাকবে বার্তা

আপডেট সময় : ০৪:৫৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬