ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার তেলের দাম ও মূল্যস্ফীতির চাপে কমল স্বর্ণের দর, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণ, নিহত ৮ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় ফিফার ইউরোপীয় সংস্থা লাল পেড়ে সাদা শাড়িতে পূজা চেরীর মুগ্ধতা, মহাষ্টমীর সাজে মুগ্ধ ভক্তরা শাহ্জালাল ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত জাতীয়করণ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও ইনডেক্স কর্তনের নির্দেশ

তেলের দাম ও মূল্যস্ফীতির চাপে কমল স্বর্ণের দর, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 12

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতির আশঙ্কায় স্বর্ণের দামে সামান্য পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) পরবর্তী সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত কী হতে পারে, তা জানতে আগামী সপ্তাহের নীতিনির্ধারণী বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন বিনিয়োগকারীরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টা ৯ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৫ শতাংশ কমে ৪ হাজার ১২০ দশমিক ৪৯ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্যও ০.৫ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩৯ দশমিক ১০ ডলারে দাঁড়ায়।

অ্যাকটিভট্রেডসের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, উচ্চ জ্বালানি মূল্যের কারণে মূল্যস্ফীতির চাপ দীর্ঘস্থায়ী হচ্ছে। এর ফলে ফেডারেল রিজার্ভ আরও কঠোর মুদ্রানীতি গ্রহণ করতে পারে—এমন প্রত্যাশা জোরালো হচ্ছে।

মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় পাঁচ মাসের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছায়। সৌদি আরবের অবকাঠামোতে হুথিদের হামলা এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজে হামলার খবরকে কেন্দ্র করে ভূরাজনৈতিক ঝুঁকি নিয়ে উদ্বেগ বেড়েছে। এসব ঝুঁকি তেলের বাজারে কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা হিসাব করছেন ব্যবসায়ীরা।

ইভানজেলিস্তা আরও বলেন, অক্টোবরের বৈঠকে ফেড সুদের হার অপরিবর্তিত রাখবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। ফলে ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে ফেড কী ধরনের ইঙ্গিত দেয়, সেটিই এখন বিনিয়োগকারীদের প্রধান আগ্রহের বিষয়।

ফেড কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে মুদ্রানীতি আরও কঠোর করার বিষয়ে তাড়াহুড়োর ইঙ্গিত না থাকায় আগামী ২৭ ও ২৮ অক্টোবরের নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার বাড়ানোর প্রত্যাশা কিছুটা কমেছে। তবে সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে সুদের হার বাড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তাঁদের হিসাবে, এ সম্ভাবনা ৯০ শতাংশ।

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। কিন্তু সুদের হার বাড়লে স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ কমতে পারে। কারণ, স্বর্ণের বিপরীতে সুদ পাওয়া যায় না। তাই সুদ বা মুনাফা অর্জন করা সম্ভব—এমন সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে।

এদিকে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক (পিসিই) প্রকাশ করা হবে। মূল্যস্ফীতি পরিমাপের ক্ষেত্রে ফেডের পছন্দের এই সূচকের তথ্য বিশ্লেষণ করেও সুদের হার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভবিষ্যৎ সিদ্ধান্ত সম্পর্কে ধারণা পেতে চাইছেন বিনিয়োগকারীরা।

অন্যদিকে জাপানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কাজুও উয়েদা জানিয়েছেন, দেশটির অন্তর্নিহিত মূল্যস্ফীতি ২ শতাংশের লক্ষ্যমাত্রার বেশ কাছাকাছি রয়েছে। তাঁর এই বক্তব্য থেকে জাপানে আরও সুদের হার বাড়ানোর সুযোগ রয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

মঙ্গলবার অন্যান্য মূল্যবান ধাতুর বাজারে অবশ্য মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৭ দশমিক ১৯৩১ ডলারে পৌঁছেছে। বিপরীতে প্লাটিনামের দাম ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৬৩৯ দশমিক ৪৫ ডলারে নেমেছে। এ ছাড়া প্যালাডিয়ামের দাম ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ১১০ দশমিক ০৬ ডলারে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তেলের দাম ও মূল্যস্ফীতির চাপে কমল স্বর্ণের দর, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে

আপডেট সময় : ০৩:৪০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬