শাহ্জালাল ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত
- আপডেট সময় : ০৩:২২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 15

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শরিয়াহভিত্তিক বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ফিন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনে ‘অফিশিয়াল’ পদে কর্মী নিয়োগ দেবে। ১৯ অক্টোবর ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।
এক নজরে শাহ্জালাল ইসলামী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি
চাকরির ধরন: বেসরকারি চাকরি
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৯ অক্টোবর ২০২৬
পদসংখ্যা: ১টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি; লোকসংখ্যা নির্ধারিত নয়
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ১৯ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: https://sjiblbd.com
পদ ও যোগ্যতার বিস্তারিত
পদের নাম: অফিসিয়াল ফর ফিন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফিন্যান্স অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: আর্থিক প্রশাসন, ব্যাংকিং হিসাব, আর্থিক প্রতিবেদন, কর, ভ্যাট (VAT), বেতন ব্যবস্থাপনা (Payroll), মূলধন পরিকল্পনা এবং নিয়ন্ত্রক সংস্থার কাছে প্রতিবেদন তৈরির কাজে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
চাকরির ধরন: পূর্ণকালীন (ফুলটাইম)
কর্মক্ষেত্র: অফিসে কাজ করতে হবে।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আকর্ষণীয় ও সামঞ্জস্যপূর্ণ পারিশ্রমিক প্যাকেজ দেওয়া হবে।
অন্যান্য সুবিধা: ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের বিস্তারিত শর্তাবলি জানা এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৬।



























