ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
বিএলআরআইয়ের উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন যাবে খামারি পর্যায়ে যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানকে জ্বালানি তেল আমদানি-বিক্রির সুযোগ দিতে নীতিমালা: জ্বালানিমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি ও ভারি বর্ষণ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান ইরানের হামলার আশঙ্কায় ট্রাম্পকে গোপনে বিমানে তুলল যুক্তরাষ্ট্র, এয়ার ফোর্স ওয়ান ছিল ‘ডেকয়’ জাতীয় দলের ফুটবলারদের ‘খেপ’ খেলা নিয়ে প্রশ্ন তুললেন ক্রীড়া প্রতিমন্ত্রী সালমান-শাবনূরের প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ, নিয়োগ দেবে এক্সিকিউটিভ-সিনিয়র এক্সিকিউটিভ গ্যাস-কয়লা সংকটে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, কোথাও কোথাও ১০ ঘণ্টার বেশি বিদ্যুৎ নেই নারীদের পিছিয়ে রেখে সুষম উন্নয়ন সম্ভব নয়: ঢাকা জেলা প্রশাসক

জাতীয় দলের ফুটবলারদের ‘খেপ’ খেলা নিয়ে প্রশ্ন তুললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 2

জাতীয় দলের ফুটবলারদের স্থানীয় পর্যায়ের ‘খেপ’ ম্যাচে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সরকারের কাছ থেকে নিয়মিত ক্রীড়া ভাতা পাওয়ার পাশাপাশি ক্লাব ফুটবলে পেশাদার চুক্তির আওতায় থাকা খেলোয়াড়দের এমন ম্যাচে অংশ নেওয়া কতটা সমীচীন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

সম্প্রতি জাতীয় দলের কয়েকজন বর্তমান ফুটবলারের বিভিন্ন এলাকায় ‘খেপ’ ম্যাচে অংশ নেওয়ার বিষয়টি আলোচনায় আসে। টাঙ্গাইল ও ঝিনাইদহে গিয়ে জাতীয় দলের খেলোয়াড়দের এমন ম্যাচ খেলতে দেখেছেন বলেও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

গতকাল রাতে রাজধানীর কালশীতে একটি ফুটবল ম্যাচ দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের অবস্থান তুলে ধরেন সাবেক এই তারকা ফুটবলার।

আমিনুল হক বলেন, জাতীয় দলের খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতির অংশ হিসেবে সরকার নিয়মিত ক্রীড়া ভাতা দিচ্ছে। একই সঙ্গে তারা ক্লাব ফুটবলেও পেশাদার চুক্তির অধীনে খেলছেন। এ অবস্থায় স্থানীয় পর্যায়ের ‘খেপ’ ম্যাচে অংশ নেওয়া তাদের পেশাদারিত্ব ও দেশের প্রতি দায়িত্ববোধের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা বিবেচনা করা প্রয়োজন।

তিনি বলেন, খেলোয়াড়দের এমন কর্মকাণ্ডে নিজের প্রতি এবং দেশের প্রতি তাদের কমিটমেন্টের ঘাটতির বিষয়টি প্রকাশ পাচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছেও প্রশ্ন তোলা হবে বলে জানান তিনি।

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ব্যস্ততার কারণে এখনো বাফুফের সভাপতির সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। তবে আগামী দু-এক দিনের মধ্যে তার সঙ্গে আলোচনা করবেন তিনি। যেসব জাতীয় দলের খেলোয়াড় বিভিন্ন এলাকায় গিয়ে ‘খেপ’ ম্যাচে অংশ নিয়েছেন, তাদের প্রথমে সতর্ক করার পরিকল্পনা রয়েছে।

আমিনুল হক বলেন, প্রথম অবস্থায় খেলোয়াড়দের সতর্ক করা হবে। এরপরও বিষয়টির পুনরাবৃত্তি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাতীয় দলের ফুটবলারদের ‘খেপ’ খেলা নিয়ে প্রশ্ন তুললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৬:১০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬