ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ, নিয়োগ দেবে এক্সিকিউটিভ-সিনিয়র এক্সিকিউটিভ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 114

দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ১০ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটির জন্য যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে দক্ষতা প্রয়োজন। প্রার্থীদের কমপক্ষে ১ থেকে ৪ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসভিত্তিক। নির্বাচিতদের কর্মস্থল হবে চট্টগ্রাম। বয়সসীমা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এর পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী মোবাইল বিল, সপ্তাহে দুই দিন ছুটি, বিমা সুবিধা, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব বোনাস দেওয়া হবে। এছাড়া কোম্পানির নীতিমালা অনুযায়ী বিমান টিকিটের সুবিধাও রয়েছে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের জন্য এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২০ আগস্ট ২০২৬।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ, নিয়োগ দেবে এক্সিকিউটিভ-সিনিয়র এক্সিকিউটিভ

আপডেট সময় : ০৫:৫৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬