ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
বিএলআরআইয়ের উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন যাবে খামারি পর্যায়ে যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানকে জ্বালানি তেল আমদানি-বিক্রির সুযোগ দিতে নীতিমালা: জ্বালানিমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি ও ভারি বর্ষণ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান ইরানের হামলার আশঙ্কায় ট্রাম্পকে গোপনে বিমানে তুলল যুক্তরাষ্ট্র, এয়ার ফোর্স ওয়ান ছিল ‘ডেকয়’ জাতীয় দলের ফুটবলারদের ‘খেপ’ খেলা নিয়ে প্রশ্ন তুললেন ক্রীড়া প্রতিমন্ত্রী সালমান-শাবনূরের প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ, নিয়োগ দেবে এক্সিকিউটিভ-সিনিয়র এক্সিকিউটিভ গ্যাস-কয়লা সংকটে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, কোথাও কোথাও ১০ ঘণ্টার বেশি বিদ্যুৎ নেই নারীদের পিছিয়ে রেখে সুষম উন্নয়ন সম্ভব নয়: ঢাকা জেলা প্রশাসক

ইরানের হামলার আশঙ্কায় ট্রাম্পকে গোপনে বিমানে তুলল যুক্তরাষ্ট্র, এয়ার ফোর্স ওয়ান ছিল ‘ডেকয়’

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 2

ইরানের হামলার আশঙ্কায় গত জুলাইয়ে তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে দেশে ফেরার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নেওয়া হয়েছিল নজিরবিহীন এক গোপন কৌশল। তুরস্ক থেকে ফেরার পথে ট্রাম্পকে বহনকারী হিসেবে প্রকাশ্যে থাকা এয়ার ফোর্স ওয়ানকে ‘ডেকয়’ বা বিভ্রান্তিকর বিমান হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদন অনুযায়ী, তুরস্ক থেকে রওনা হওয়ার আগে ট্রাম্পকে সবার সামনে এয়ার ফোর্স ওয়ানে উঠতে দেখা যায়। তবে বিমানে ওঠার কিছুক্ষণ পরই নিরাপত্তারক্ষীরা তাকে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পেছনের দরজা দিয়ে বের করে আনেন। পরে একটি ক্যাটারিং ট্রাকের আড়ালে তাকে একটি ছোট সামরিক বিমানে তুলে নেওয়া হয়।

অন্যদিকে, ট্রাম্প যে এয়ার ফোর্স ওয়ানে উঠেছিলেন, সেটিকেই মূলত ‘ডেকয়’ হিসেবে রেখে দেওয়া হয়। সাংবাদিক ও সংশ্লিষ্ট অনেক কর্মকর্তাও জানতেন না যে ট্রাম্প ওই বিমান থেকে নেমে অন্য একটি বিমানে চলে গেছেন। ফলে সবাই ধারণা করছিলেন, মার্কিন প্রেসিডেন্ট এয়ার ফোর্স ওয়ানেই দেশে ফিরছেন।

নিরাপত্তা আরও গোপন রাখতে ওই বিমানে থাকা সাংবাদিকদের জানালার পর্দা নামিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে গোপন সামরিক বিমানটি প্রথমে যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করে। সেখান থেকে ট্রাম্প নিরাপদে ওয়াশিংটনে ফিরে যান।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইরানের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রাণনাশের সুনির্দিষ্ট হুমকি পাওয়ার পরই তার নিরাপত্তায় এমন অস্বাভাবিক ও গোপন ব্যবস্থা নেওয়া হয়। সম্ভাব্য হামলা থেকে ট্রাম্পকে সুরক্ষিত রাখতে পুরো যাত্রাপথেই তার প্রকৃত অবস্থান গোপন রাখা হয়েছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইরানের হামলার আশঙ্কায় ট্রাম্পকে গোপনে বিমানে তুলল যুক্তরাষ্ট্র, এয়ার ফোর্স ওয়ান ছিল ‘ডেকয়’

আপডেট সময় : ০৭:৩৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬