ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
‘হ্যালো ডিসি’তে আবেদন করে সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ অসহায় নারী বেনজীরের দুবাইয়ে মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, যা করণীয় দুদক করবে: মহাপরিচালক দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রম শুরু, ৬৪ জেলায় ১,৬০০ তরুণ-তরুণী পাবেন দক্ষতা উন্নয়নের সুযোগ প্রবাসীদের ঝুলে থাকা পাসপোর্ট আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ‘জুলাইয়ের অর্জনের চেয়ে ব্যর্থতার আলোচনা বেশি, জাতীয় অনৈক্যের দায় বিতর্ক সৃষ্টিকারীদের’ কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৩১, উদ্ধার বিদেশি পিস্তল ও ১৪ হাজার ইয়াবা বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা চালু করল ওমান দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হার, মাত্র ৮৯ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ ইমার্জিং দল ৩১তম বিবাহবার্ষিকীতে মৌসুমীকে আবেগঘন বার্তা দিলেন ওমর সানী

বেনজীরের দুবাইয়ে মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, যা করণীয় দুদক করবে: মহাপরিচালক

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 22

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মুক্তি পেয়েছেন—এমন খবরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পৌঁছায়নি বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী। একই সঙ্গে তিনি দাবি করেন, এ বিষয়ে দুদকের কোনো গাফিলতি ছিল না এবং আইনি প্রক্রিয়ায় যা করণীয়, তা যথাযথভাবে সম্পন্ন করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বেনজীর আহমেদের মুক্তির বিষয়টি দুদকও গণমাধ্যমের মাধ্যমেই জেনেছে। আনুষ্ঠানিক তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

মীর জয়নুল আবেদীন শিবলী বলেন, আন্তঃদেশীয় অনুসন্ধান ও প্রত্যর্পণের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। দুদকের পক্ষ থেকে প্রয়োজনীয় সব নথি ও প্রস্তাব যথাসময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের কাছে তা পাঠানোর দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট দপ্তরের।

বেনজীর আহমেদ কোন আইনি ভিত্তিতে মুক্তি পেয়েছেন—এমন প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিক তথ্য না থাকায় কোনো মন্তব্য করা সম্ভব নয়।

এদিকে পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বেনজীর আহমেদের মুক্তির বিষয়ে দুবাই কর্তৃপক্ষ কিংবা ইন্টারপোলের কাছ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিশ্চিত করার সুযোগ নেই বলে জানিয়েছে পুলিশ।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক ছিলেন।

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র র‍্যাবের সাবেক ও তৎকালীন সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ওই তালিকায় বেনজীর আহমেদের নামও ছিল।

২০২৪ সালে তার ও পরিবারের বিপুল সম্পদের তথ্য প্রকাশ্যে এলে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করে। পরে তিনি দেশত্যাগ করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা দায়ের হয় এবং আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি আদালত ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকরের নির্দেশ দেন। এর আগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদ, তার স্ত্রী জীশান মীর্জা এবং দুই মেয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পৃথক চারটি মামলা দায়ের করে দুদক।

পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিস্থ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) বাংলাদেশকে জানায়, বেনজীর আহমেদকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে প্রত্যর্পণের জন্য ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক আবেদন পাঠাতে হবে।

সে অনুযায়ী গত ১৬ জুন দুদক ইংরেজি ও আরবি ভাষায় প্রস্তুত করা প্রত্যর্পণ প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। নিয়ম অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা সংশ্লিষ্ট দেশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে পাঠানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বেনজীরের দুবাইয়ে মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, যা করণীয় দুদক করবে: মহাপরিচালক

আপডেট সময় : ০৬:২৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬