ঢাকা ০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আইনি পরিস্থিতিতে প্রাণঘাতী বলপ্রয়োগ করতে পারে পুলিশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শ্রমিক আন্দোলন ঘিরে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে: তারেক রহমান চার মাসে রেমিট্যান্সে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি, দেশে এলো ১১৬৮ কোটি ডলার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে প্রথমবার ডাক পেলেন রোনালদো-পুত্র সারা আলী খানের সঙ্গে বন্ধুত্ব ভাঙার কারণ জানালেন ওরি মার্কেন্টাইল ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১২ নভেম্বর পর্যন্ত আগামী চারদিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, জানাল পেট্রোবাংলা

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 1

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের মধ্যবর্তী নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর ৫টায় দেশটির পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভার্মন্টে প্রথম ভোটকেন্দ্র খুলে দেওয়ার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভার্মন্টে স্থানীয় সময় ভোর ৫টায় (বাংলাদেশ সময় বিকেল ৪টা) ভোটগ্রহণ শুরু হয়। এরপর নিউ ইয়র্ক, নিউ জার্সি, ভার্জিনিয়া, কানেকটিকাট, কেনটাকি ও মেইনসহ পূর্ব উপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে স্থানীয় সময় ভোর ৬টা থেকে ভোট নেওয়া শুরু হওয়ার কথা রয়েছে। অন্যান্য অঙ্গরাজ্যেও নিজস্ব সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে ভোটকেন্দ্র খুলে দেওয়া হবে।

এদিকে ডাকযোগে পাঠানো মেইল-ইন ব্যালট এবং আগাম ভোটিং ব্যবস্থার মাধ্যমে বিপুলসংখ্যক নিবন্ধিত ভোটার ইতোমধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

চলমান এই মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনেই ভোটগ্রহণ হচ্ছে। পাশাপাশি উচ্চকক্ষ সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টি এবং দেশটির ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনের ফলও নির্ধারিত হবে এই ভোটের মাধ্যমে।

বর্তমানে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠ অবস্থানে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্টের মেয়াদের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত এই নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করবে ট্রাম্প প্রশাসনের পরবর্তী দুই বছরের সিদ্ধান্ত গ্রহণ ও নীতি বাস্তবায়নের সক্ষমতা।

এ কারণে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের কাছেই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে আনুষ্ঠানিকভাবে ভোট গণনা শুরু হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই

আপডেট সময় : ০৫:১৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬