ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
পরবর্তী প্রজন্মের সামনে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বাংলাদেশ-ভারত সম্পর্কে নেতিবাচক কিছু নেই, আলোচনায় অনেক সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, বেড়েছে ৩ লাখের বেশি আগামী ১০ বছরের বিদ্যুৎ-জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: তারেক রহমান রাষ্ট্রপতি পদে কর্নেল (অব.) অলি আহমদকে ১১ দলীয় জোটের মনোনয়ন কার্ড ঢোকাতে হবে না এটিএমে, ট্যাপ করেই টাকা তোলার সুবিধা চালু ২১ বছরের সংসার শেষে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী কমলাপুর স্টেডিয়ামের নোংরা পরিবেশে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী, প্রশাসক সাময়িক বরখাস্ত সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন হক গ্রেপ্তার আবুল খায়ের গ্রুপে ২৫০ জনের চাকরি, এইচএসসি পাসেই আবেদন

বাংলাদেশ-ভারত সম্পর্কে নেতিবাচক কিছু নেই, আলোচনায় অনেক সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 4

বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, দুই দেশের সম্পর্কে নেতিবাচক কিছু নেই, সবকিছুই ইতিবাচক। দুই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও নরেন্দ্র মোদির মধ্যে আলোচনা হলে অনেক সমস্যার সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভেক) শিশুদের জন্য একটি খেলার জায়গা উদ্বোধনকালে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক ও বন্ধুত্ব রয়েছে। আলোচনার মাধ্যমেই বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব। তাই দুই দেশের মধ্যে নিয়মিত কথাবার্তা ও যোগাযোগের ওপর গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবারের সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন সম্মানিত ও জনবান্ধব নেতা। তার বক্তব্য তিনি একাধিকবার শুনেছেন বলেও জানান। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জনবান্ধব নেতা বলে উল্লেখ করেন তিনি।

ভারতীয় ভিসা কার্যক্রম নিয়ে হাইকমিশনার বলেন, দুই দেশের মানুষের মধ্যে ভালোবাসা রয়েছে। সাধারণ মানুষের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করার চেষ্টা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে ভিসা আবেদনকারীরা সহজেই পাসপোর্ট জমা দিতে পারছেন বলেও দাবি করেন তিনি।

ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার জায়গা চালুর প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষের সুবিধার জন্য প্রয়োজনীয় সব ধরনের সেবা নিশ্চিত করা হবে।

এ সময় প্রায় এক ঘণ্টা আইভেকের ভেতরে ও বাইরে থাকা ভিসাপ্রার্থীদের সঙ্গে কথা বলেন হাইকমিশনার। অসুস্থ এক ব্যক্তিকে হুইলচেয়ারে করে ভিসা আবেদন কেন্দ্রে প্রবেশ করাতেও সহায়তা করেন তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, মানুষে মানুষে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ধরনের সম্পর্ক মানুষকে আরও মানবিক করে তোলে। এ সময় তিনি আইভেকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ভিসাপ্রার্থীদের সঙ্গে সুন্দর ও মানবিক আচরণের নির্দেশ দেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যান্ড প্রেস উইং) গোকুল ভিকে জানান, ভিসা আবেদন কেন্দ্রে আসা প্রত্যেক আবেদনকারীকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য হাইকমিশনার নির্দেশনা দিয়েছেন।

তিনি জানান, আইভেক পরিদর্শনের সময় এক ভিসাপ্রার্থী মা শিশুদের জন্য নিরাপদ খেলার জায়গা তৈরির অনুরোধ জানিয়েছিলেন। বিষয়টি গুরুত্ব দিয়ে কয়েক সপ্তাহের মধ্যেই তা বাস্তবায়ন করা হয়েছে। রোববার ওই মা তার সন্তানকে সঙ্গে নিয়ে সেই খেলার জায়গার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

গোকুল ভিকে বলেন, উদ্যোগটি ছোট হলেও এর মাধ্যমে দুই দেশের মানুষের সম্পর্ককে আরও জনকেন্দ্রিক করার চেষ্টা প্রতিফলিত হয়েছে। ভারত-বাংলাদেশ সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার পবন বাধে, আইভেকের ডেপুটি চিফ অপারেটিং অফিসার অপূর্ব সিংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ-ভারত সম্পর্কে নেতিবাচক কিছু নেই, আলোচনায় অনেক সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার

আপডেট সময় : ০৬:৪৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬