ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
পরবর্তী প্রজন্মের সামনে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বাংলাদেশ-ভারত সম্পর্কে নেতিবাচক কিছু নেই, আলোচনায় অনেক সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, বেড়েছে ৩ লাখের বেশি আগামী ১০ বছরের বিদ্যুৎ-জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: তারেক রহমান রাষ্ট্রপতি পদে কর্নেল (অব.) অলি আহমদকে ১১ দলীয় জোটের মনোনয়ন কার্ড ঢোকাতে হবে না এটিএমে, ট্যাপ করেই টাকা তোলার সুবিধা চালু ২১ বছরের সংসার শেষে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী কমলাপুর স্টেডিয়ামের নোংরা পরিবেশে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী, প্রশাসক সাময়িক বরখাস্ত সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন হক গ্রেপ্তার আবুল খায়ের গ্রুপে ২৫০ জনের চাকরি, এইচএসসি পাসেই আবেদন

পরবর্তী প্রজন্মের সামনে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 0

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যাদের অবদান ও আত্মত্যাগ রয়েছে, তাদের সম্পর্কে পরবর্তী প্রজন্মকে জানানো জরুরি। বিশেষ করে শিশু-কিশোরদের সামনে দেশের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে বই, লেখনি ও চলচ্চিত্রের মতো মাধ্যম আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

রোববার (৯ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে লেখক-সাংবাদিক সাবরিনা শুভ্রা রচিত ‘শহীদ জিয়ার গল্প শোনো’ ও ‘ছোটদের প্রিয় খালেদা জিয়া’ বই দুটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে প্রকাশনা সংস্থা ‘দশমিক’।

ইয়াসের খান চৌধুরী বলেন, শিশুদের জন্য বাংলাদেশের প্রকৃত ইতিহাস এবং স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনে যাদের ভূমিকা রয়েছে, তাদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। তবে সেই তুলনায় এ বিষয়ে পর্যাপ্ত বই, লেখনি ও চলচ্চিত্র তৈরি হয়নি। সঠিক ইতিহাস তুলে ধরতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।

বিদেশে বসবাসরত বাংলাদেশি শিশু-কিশোরদের জন্য এ ধরনের বই ইংরেজিতে অনুবাদ করে প্রকাশের আহ্বান জানান প্রতিমন্ত্রী। এতে প্রবাসী প্রজন্ম সহজেই বাংলাদেশের ইতিহাস ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবদান সম্পর্কে জানতে পারবে বলে মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং ‘আই রিভোল্ট’ উচ্চারণের বিষয়টি নতুন প্রজন্মের সামনে তুলে ধরা প্রয়োজন। একইভাবে খালেদা জিয়ার গণতন্ত্র রক্ষা ও পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের কথাও তাদের জানাতে হবে। এসব অবদান নতুন প্রজন্মের কাছে তুলে না ধরলে সময়ের সঙ্গে তা হারিয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষা করতে হবে। দেশে যেন পুনরায় ফ্যাসিবাদের উত্থান না ঘটে, সে জন্য সর্বস্তরের মানুষকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

প্রকাশনা সংস্থা ‘দশমিক’-এর স্বত্বাধিকারী দীপান্ত রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, এস এম জিলানী, কে এম বাবর এবং মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

এ ছাড়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তাহমিনা আক্তার টপি, সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ, লেখক কালাম ফারায়েজি, বই দুটির লেখক ও সাংবাদিক সাবরিনা শুভ্রা, কবি মিন্টু হক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও তৌহিদুর রহমান আওয়াল বক্তব্য দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পরবর্তী প্রজন্মের সামনে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

আপডেট সময় : ০৬:৫৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬