ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
মন্ত্রিপরিষদ বিভাগে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া হচ্ছে না: নৌপরিবহন মন্ত্রী হামের টিকা আমদানি না হওয়ায় সংকট, ২ কোটি শিশুকে টিকা দেওয়ার উদ্যোগ: প্রধানমন্ত্রী দেশে ৬ মাসের টিকার মজুত: স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের সব শর্ত মানা বাধ্যতামূলক নয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ঢাকার ১৫০ শিক্ষার্থী প্রত্যক্ষ করতে পারবেন সংসদ অধিবেশন, মানতে হবে ৬ শর্ত স্পেনে অনিয়মিত অভিবাসীদের বৈধতা দিতে নতুন ডিক্রি, উপকৃত হতে পারেন লাখো মানুষ চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, ক্লাস ও পরীক্ষা স্থগিত ইরানের সঙ্গে চুক্তি না হলে অবরোধ থাকবে, হরমুজ নিয়ে উত্তেজনা বাড়ছে: ট্রাম্প

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, ক্লাস ও পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 5
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ‘ছাত্র রাজনীতি’ শব্দের পরিবর্তে ‘গুপ্ত রাজনীতি’ লেখা নিয়ে সৃষ্ট উত্তেজনা থেকেই এই সংঘর্ষের সূত্রপাত বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ কর্তৃপক্ষ চলমান ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করেছে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক দ্বিতীয় বর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষ ঘটে। এর আগে সকাল থেকেই সেখানে উত্তেজনা বিরাজ করছিল। দুপুরের দিকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়, যা প্রায় এক ঘণ্টা ধরে চলে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

চট্টগ্রাম কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, কলেজ ভবনের একটি দেয়ালে জুলাই-আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে আঁকা গ্রাফিতির নিচে ‘ছাত্র রাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’ লেখা ছিল। পরে সেখানে ছাত্রদলের এক নেতা ‘ছাত্র’ শব্দটি পরিবর্তন করে ‘গুপ্ত’ লেখেন। এতে লেখাটি ‘গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’ হয়ে যায়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ে, যা সংঘর্ষে রূপ নেয়।

ছাত্রশিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাদের নেতাকর্মীদের ওপর ছাত্রদল অতর্কিত হামলা চালিয়েছে এবং এতে কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে ছাত্রদলের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে শিবিরের কর্মীরা তাদের ওপর হামলা করেছে।

সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন বলেন, ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। শিক্ষকরা প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন, পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, ক্লাস ও পরীক্ষা স্থগিত

আপডেট সময় : ০৭:০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬