ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 39

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হুমায়ুন কবির বাদী হয়ে তার বিরুদ্ধে মামলাটি করেন।

মামলার অগ্রগতি সম্পর্কে হুমায়ুন কবির বলেন, বিদ্যুৎমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে মামলা করা হয় এবং আদালতের নির্দেশে আগেই সমন জারি করা হয়েছিল। নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এর আগে ১৯ এপ্রিল আদালতে হাজির হওয়ার জন্য তাকে সমন দেওয়া হলেও তিনি উপস্থিত হননি বলে জানা গেছে।

মামলার নথি অনুযায়ী, গত ২৬ মার্চ মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে মন্ত্রীর দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়ার একটি মসজিদে জুমার খুতবার আগে আলোচনার সময় আমির হামজা মন্তব্য করেন, যা পরবর্তীতে মানহানিকর বলে অভিযোগ আনা হয়।

এই ঘটনার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং মামলার কার্যক্রম আদালতে চলমান রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আপডেট সময় : ০৯:০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬