ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

দেশের সেবায় দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী: অতিরিক্ত প্রেস সচিব

রিফাতুজ্জামান প্রিন্স
  • আপডেট সময় : ০৯:৫৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 105

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সেবা করার লক্ষ্য নিয়েই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন।

শনিবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর আচরণ ও জীবনযাপন অত্যন্ত সাধারণ এবং তিনি আন্তরিকভাবে দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করতে চান। দেশের ভালো কাজগুলো বাস্তবায়নই তার প্রধান লক্ষ্য।

আতিকুর রহমান রুমন আরও বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে। তবে বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে তেলের দামসহ কিছু পণ্যের মূল্য বৃদ্ধি একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এর বাইরে প্রশাসনিক ক্ষেত্রে অনিয়ম ও অসাধু কর্মকাণ্ড আগের তুলনায় কমে এসেছে বলেও তিনি উল্লেখ করেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারের ইতিবাচক দিকগুলো জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি কোনো ভুল-ত্রুটি থাকলে তা তুলে ধরার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে আরও উন্নতভাবে কাজ করা যায়।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেশের সেবায় দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী: অতিরিক্ত প্রেস সচিব

আপডেট সময় : ০৯:৫৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬