ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
প্রভাব-প্রতিপত্তি না দেখে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদককে রাষ্ট্রপতির নির্দেশ প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ পদ্মায় দ্রুত বাড়ছে পানি, আগামী ১–২ দিনে চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা আশুলিয়ায় দম্পতি হত্যার ঘটনায় যুবক গ্রেফতার, আদালতে স্বীকারোক্তির দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থায় গতি বেড়েছে, প্রতিদিন লেনদেন ১২০ কোটি টাকা কিংদাওয়ে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ ৪৭ বছর বয়সে ইমরান তাহিরের রেকর্ড, ১৭ রানে নিলেন ৫ উইকেট ইবাদত ও পারিবারিক আয়োজনে পপির জন্মদিন, বাবাকে মনে করে আবেগাপ্লুত অভিনেত্রী বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত

থ্রি ইডিয়টস ২’ নিয়ে বড় সুখবর, পুরোনো কাস্টই থাকছেন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 22

বহুল প্রতীক্ষিত ‘থ্রি ইডিয়টস’ সিনেমার সিক্যুয়েল নিয়ে বড় সুখবর দিয়েছেন নির্মাতা রাজকুমার হিরানি। তিনি জানিয়েছেন, ‘থ্রি ইডিয়টস ২’-এর মূল কাস্টে কোনো পরিবর্তন আসছে না। তবে সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লেখার কাজ এখনো চলছে।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে হিরানি জানান, বর্তমানে তাদের টিম গল্প নিয়ে কাজ করছে। চিত্রনাট্য নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হওয়ার পরই প্রজেক্টটি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

হিরানি বলেন, ‘গল্প লেখা হচ্ছে; আমরা এখনো লেখালেখি করছি। যখন এটি সঠিক পর্যায়ে পৌঁছাবে, তখন আমরা এ নিয়ে কথা বলব। এখনই সব বলা যাচ্ছে না, আমরা এখনো লিখছি। আর অভিনয়শিল্পীরাও অপরিবর্তিত থাকবে।’

‘থ্রি ইডিয়টস ২’-এর সম্ভাব্য কাহিনি নিয়েও মজার তথ্য জানিয়েছেন পরিচালক। তিনি জানান, শুরুতে তারা সম্পূর্ণ ভিন্ন একটি সিনেমার গল্প নিয়ে কাজ করছিলেন। পরে তাদের মনে হয়, সেই গল্পটিই ‘থ্রি ইডিয়টস’-এর চরিত্রগুলোর জীবনের সঙ্গে দারুণভাবে মানিয়ে যায়।

হিরানির ভাষায়, ‘আমরা অন্য একটি সিনেমার গল্প লিখছিলাম, এবং তখন মনে হলো যে আমাদের লেখা সেই গল্পটিই এই দ্বিতীয় পার্টের জন্য দারুণভাবে মানিয়ে যাবে।’

আগেই জানা গেছে, প্রথম সিনেমার মতো সিক্যুয়েলে কলেজজীবনের দিনগুলোতে ফিরে যাওয়া হবে না। বরং প্রায় ২০ বছর পর র‌্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবনে কী ঘটছে, সেটিই তুলে ধরা হবে।

এ প্রসঙ্গে হিরানি বলেন, ‘এটি শিক্ষার্থীদের নিয়ে নয়; এটি তাদের জীবনের বিশ বছর পরের ঘটনা নিয়ে, এখন তাদের জীবনে কী ঘটছে।’

সিক্যুয়েল নিয়ে কথা বলার সময় হিরানি কোনো অভিনেতার নাম আলাদাভাবে উল্লেখ না করলেও কাস্ট একই থাকার বিষয়টি স্পষ্ট করেছেন। ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় আমির খান, আর মাধবন ও শারমান জোশী তিন বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন। পাশাপাশি কারিনা কাপুর ও বোমান ইরানিও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন।

ফলে হিরানির এই ঘোষণায় ভক্তদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। পুরোনো কাস্টকে আবারও একসঙ্গে পর্দায় দেখার সম্ভাবনায় উচ্ছ্বসিত দর্শকরা এখন অপেক্ষা করছেন চিত্রনাট্য শেষ হওয়া ও সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসার জন্য।

তবে নির্মাতা স্পষ্ট করেছেন, ‘থ্রি ইডিয়টস ২’ এখনো চিত্রনাট্য লেখার পর্যায়েই রয়েছে। তাই সিনেমাটি কবে শুটিংয়ে যাবে বা মুক্তি পাবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

থ্রি ইডিয়টস ২’ নিয়ে বড় সুখবর, পুরোনো কাস্টই থাকছেন

আপডেট সময় : ০৫:৩৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬