ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচল নিশ্চিতে ইরানের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

রিফাতুজ্জামান প্রিন্স
  • আপডেট সময় : ০৯:১০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 64

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ইরানের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তুরস্কে অনুষ্ঠিত এক বৈঠকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহর সঙ্গে আলোচনায় তিনি এ অনুরোধ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশি পতাকাবাহী ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের নিরাপদ পারাপারের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতিপ্রাপ্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় ইরানের প্রতি কৃতজ্ঞতা রয়েছে।

বৈঠকের পর ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি দ্রুত খতিয়ে দেখেন এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথা জানান। এ বিষয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়।

সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার কারণে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে চলাচলে জটিলতা তৈরি হয়েছে। এর ফলে ‘বাংলার জয়যাত্রা’ জাহাজটি একাধিকবার চেষ্টা করেও প্রণালি অতিক্রম করতে পারেনি এবং শেষ পর্যন্ত ফিরে যেতে বাধ্য হয়।

এর আগে ঢাকায় ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকেও পররাষ্ট্রমন্ত্রী একই বিষয়ে সহযোগিতা কামনা করেছিলেন। পাশাপাশি অপরিশোধিত তেল বহনকারী বাংলাদেশগামী জাহাজের নিরাপদ পারাপারের বিষয়টিও আলোচনায় আসে।

বৈঠকে উপসাগরীয় অঞ্চলের চলমান পরিস্থিতি, সংযম বজায় রাখা এবং কূটনৈতিক সংলাপের মাধ্যমে সংকট সমাধানের গুরুত্ব তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করে ইরানের পক্ষ থেকেও ভবিষ্যতে উচ্চ পর্যায়ের সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচল নিশ্চিতে ইরানের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৯:১০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬