ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

আইএমএফ ঋণের কিস্তি ছাড়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 111

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৬ এপ্রিল বাংলাদেশের সঙ্গে কোনো বৈঠক হয়নি; বরং পরদিন বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেও ঋণ ছাড় সংক্রান্ত কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি।

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বসন্তকালীন বৈঠকের ফাঁকে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সংস্থাটির সঙ্গে দুই দফা বৈঠক করে। এতে সংশ্লিষ্ট বিভাগের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা, রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যাংক ও আর্থিক খাতের সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব বিষয়ে অধিকাংশ ক্ষেত্রে দুই পক্ষ একমত পোষণ করলেও কিছু বিষয়ে আরও আলোচনা প্রয়োজন রয়েছে বলে মনে করা হচ্ছে।

সরকার জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে। কিছু ক্ষেত্রে মতপার্থক্য থাকলেও আলোচনা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পারস্পরিক আলোচনার মাধ্যমে সব বিষয়ে সমাধানে পৌঁছানো সম্ভব বলে উভয় পক্ষই আশা করছে। একইসঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাংলাদেশকে উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আইএমএফ ঋণের কিস্তি ছাড়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি

আপডেট সময় : ০৯:৩৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬