ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

১৮ দেশের সঙ্গে শ্রমিক প্রেরণে চুক্তি স্বাক্ষর হয়েছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

রিফাতুজ্জামান প্রিন্স
  • আপডেট সময় : ০৬:১৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 34

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর বিষয়ে ১৮টি দেশের সঙ্গে সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সংসদে কুড়িগ্রাম-২ আসনের এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের একটি তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের পর বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার মালয়েশিয়া। এই বাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে এপ্রিলের ৮ থেকে ১১ তারিখ পর্যন্ত উপদেষ্টা মাহদী আমিন এবং তিনি মালয়েশিয়া সফর করেন। সফরে দেশটির সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং দ্রুতই বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, মালয়েশিয়া ছাড়াও ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মতো বিভিন্ন দেশের সঙ্গে শ্রমবাজার পুনরায় চালু ও সম্প্রসারণে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে এক লাখ ড্রাইভার তৈরির প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কার্যক্রমও চলমান রয়েছে।

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের কিছু দেশে যুদ্ধ পরিস্থিতির কারণে যেসব বাংলাদেশি কর্মীর ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের ভিসা নবায়নের কাজ ধাপে ধাপে করা হচ্ছে।

এছাড়া জাপানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় আগামী পাঁচ বছরে এক লাখ কর্মী পাঠানোর লক্ষ্যে জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এ জন্য পৃথক সেল গঠন করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালে এখন পর্যন্ত ১১ লাখ ৩২ হাজারের বেশি বাংলাদেশি কর্মী বিদেশে কর্মসংস্থান পেয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী কর্মীও রয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১৮ দেশের সঙ্গে শ্রমিক প্রেরণে চুক্তি স্বাক্ষর হয়েছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৬:১৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬