ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

হামের টিকা আমদানি না হওয়ায় সংকট, ২ কোটি শিশুকে টিকা দেওয়ার উদ্যোগ: প্রধানমন্ত্রী

রিফাতুজ্জামান প্রিন্স
  • আপডেট সময় : ০৭:১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 74

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের জন্য হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি, যার ফলে দেশে এই রোগের ঝুঁকি বেড়েছে। বুধবার সংসদ অধিবেশনে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

প্রধানমন্ত্রী বলেন, হামে আক্রান্ত হয়ে বহু শিশু মৃত্যুবরণ করেছে, যা অত্যন্ত দুঃখজনক। তবে বর্তমান সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। তিনি উল্লেখ করেন, অতীতে টিকা আমদানি বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই এই সংকট তৈরি হয়েছে।

তিনি আরও জানান, ইউনিসেফ-এর সহায়তায় দ্রুত হামের টিকা সংগ্রহ করা হয়েছে। এর মাধ্যমে দেশের প্রায় ২ কোটি শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

হাম শনাক্তকরণে ব্যবহৃত টেস্ট কিটের ঘাটতির কথাও স্বীকার করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কিছু কিট ইতোমধ্যে দেশে পৌঁছেছে এবং আরও কিছু কিট বিমানবন্দরের কাস্টমসে রয়েছে, যা দ্রুত ছাড় করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একটি কিট দিয়ে তিনটি পরীক্ষা করা সম্ভব বলেও জানান তিনি।

সরকার আগামী দিনে হামের পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হামের টিকা আমদানি না হওয়ায় সংকট, ২ কোটি শিশুকে টিকা দেওয়ার উদ্যোগ: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬