ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

ঢাকার ১৫০ শিক্ষার্থী প্রত্যক্ষ করতে পারবেন সংসদ অধিবেশন, মানতে হবে ৬ শর্ত

রিফাতুজ্জামান প্রিন্স
  • আপডেট সময় : ০৮:৫৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 122

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছেন ঢাকা মহানগরীর ১৫০ জন শিক্ষার্থী। এ জন্য নির্ধারিত ছয়টি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (২১ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ১০০ জন, কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে ২৫ জন এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে ২৫ জন শিক্ষার্থী এ সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে শিক্ষার্থীদের সংসদ অধিবেশন দেখার জন্য দর্শনার্থী গ্যালারির ৫০টি শিশু গ্যালারি আসন এবং শিউলী/শিমুল গ্যালারির ১০০টি আসনসহ মোট ১৫০টি আসন বরাদ্দ করা হয়েছে।

এ সুযোগ পেতে শিক্ষার্থীদের নির্ধারিত শর্তগুলো মানতে হবে। এর মধ্যে রয়েছে—নির্ধারিত সময়ের মধ্যে সংসদ সচিবালয়ে আবেদন, প্রয়োজনীয় পরিচয়পত্র ও তালিকা জমা, নিরাপত্তা তল্লাশি মানা, মোবাইল ফোনসহ ইলেকট্রনিক ডিভাইস না নেওয়া, শালীন পোশাক পরিধান এবং সংসদের ভেতরে শৃঙ্খলা বজায় রাখা।

এছাড়া, সংসদ ভবনের ভেতরে শোরগোল, অপ্রয়োজনীয় চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা মানতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যেকোনো কারণ দর্শানো ছাড়াই এই অনুমোদন বাতিল করার ক্ষমতা তাদের রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাকার ১৫০ শিক্ষার্থী প্রত্যক্ষ করতে পারবেন সংসদ অধিবেশন, মানতে হবে ৬ শর্ত

আপডেট সময় : ০৮:৫৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬