ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আইএমএফের সব শর্ত মানা বাধ্যতামূলক নয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ঢাকার ১৫০ শিক্ষার্থী প্রত্যক্ষ করতে পারবেন সংসদ অধিবেশন, মানতে হবে ৬ শর্ত স্পেনে অনিয়মিত অভিবাসীদের বৈধতা দিতে নতুন ডিক্রি, উপকৃত হতে পারেন লাখো মানুষ চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, ক্লাস ও পরীক্ষা স্থগিত ইরানের সঙ্গে চুক্তি না হলে অবরোধ থাকবে, হরমুজ নিয়ে উত্তেজনা বাড়ছে: ট্রাম্প চীনে পরীক্ষায় নকল ঠেকাতে নতুন চ্যালেঞ্জ: এআই স্মার্ট চশমার অপব্যবহার জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, গণতন্ত্র ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা আজকের মুদ্রা বিনিময় হার প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার আশায় তেলের দাম কমছে

স্পেনে অনিয়মিত অভিবাসীদের বৈধতা দিতে নতুন ডিক্রি, উপকৃত হতে পারেন লাখো মানুষ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 2
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পেনে বসবাসরত অনিয়মিত অভিবাসীদের বৈধতা দেওয়ার লক্ষ্যে নতুন ডিক্রি জারি করেছে দেশটির সরকার। এই উদ্যোগের মাধ্যমে কয়েক লাখ নথিহীন অভিবাসীর আইনি মর্যাদা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছে মাদ্রিদ কর্তৃপক্ষ।

মঙ্গলবার প্রকাশিত সরকারি গ্যাজেটের মাধ্যমে বৈধতা পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত ও প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। এর ফলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বহু অভিবাসীর জন্য স্পেনে বৈধভাবে বসবাসের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে অভিবাসীরা অস্থায়ী আবাসন অনুমতির জন্য আবেদন করতে পারবেন। এতে দীর্ঘদিন অনিশ্চয়তায় থাকা অনেক অভিবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে।

বৈধতা পাওয়ার শর্তগুলোর মধ্যে রয়েছে নির্ধারিত সময়ের আগে স্পেনে প্রবেশের প্রমাণ, বসবাসের প্রমাণপত্র (যেমন ভাড়া চুক্তি, চিকিৎসা নথি, রেমিট্যান্স বা অন্যান্য দলিল), কোনো ধরনের অপরাধমূলক রেকর্ড না থাকা এবং নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন সম্পন্ন করা।

তবে প্রবাসীদের মতে, কাগজপত্র ও প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া অনেকের জন্য জটিল হয়ে উঠছে। সরকারি দপ্তরগুলোতে প্রয়োজনীয় নথি জমা ও যাচাইয়ের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে অনেককে।

ধারণা করা হচ্ছে, এই উদ্যোগের মাধ্যমে প্রায় পাঁচ লাখেরও বেশি অনিয়মিত অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পেতে পারেন, যা স্পেনের অভিবাসন নীতিতে বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। একইসঙ্গে বিপুল সংখ্যক আবেদন দ্রুত যাচাই ও নিষ্পত্তি করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্পেনে অনিয়মিত অভিবাসীদের বৈধতা দিতে নতুন ডিক্রি, উপকৃত হতে পারেন লাখো মানুষ

আপডেট সময় : ০৭:১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬