ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
দুর্গাপূজায় ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ ভারতের আমদানিকারকদের বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য, শিক্ষা ব্যবস্থায় অভিন্ন মানদণ্ডের উদ্যোগ দেশে সারের সংকট নেই, মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী প্রভাব-প্রতিপত্তি না দেখে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদককে রাষ্ট্রপতির নির্দেশ প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ পদ্মায় দ্রুত বাড়ছে পানি, আগামী ১–২ দিনে চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা আশুলিয়ায় দম্পতি হত্যার ঘটনায় যুবক গ্রেফতার, আদালতে স্বীকারোক্তির দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থায় গতি বেড়েছে, প্রতিদিন লেনদেন ১২০ কোটি টাকা কিংদাওয়ে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

ভুয়া অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, করদাতাদের সতর্ক করল এনবিআর

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 44

কর নথি (ফাইল) অডিটে পড়েছে—এমন ভুয়া তথ্য দিয়ে করদাতাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি প্রতারক চক্র। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, কর নথি অডিট সংক্রান্ত কোনো তথ্য কখনোই ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে জানানো হয় না এবং এ বিষয়ে কোনো কর্মকর্তার মাধ্যমে ব্যক্তিগতভাবে অর্থ লেনদেনের সুযোগও নেই।

রোববার (৫ জুলাই) প্রকাশিত এক সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সম্প্রতি কিছু প্রতারক বিভিন্ন মোবাইল নম্বর থেকে করদাতাদের সঙ্গে যোগাযোগ করে দাবি করছে যে তাদের কর নথি অডিটের জন্য নির্বাচিত হয়েছে। পরে অডিট থেকে অব্যাহতি দেওয়া কিংবা আইনি জটিলতা এড়িয়ে যাওয়ার আশ্বাস দিয়ে তারা অবৈধভাবে অর্থ দাবি করছে।

এনবিআর জানিয়েছে, কোনো করদাতার কর নথি অডিটের জন্য নির্বাচিত হলে তাকে কেবল আইন অনুযায়ী আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়। জাতীয় রাজস্ব বোর্ডের কোনো কর্মকর্তা বা কর্মচারী এ ধরনের বিষয়ে ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না।

সংস্থাটি আরও জানায়, কর সংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি শুধুমাত্র সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবে কিংবা বিকাশ, রকেট, নগদ বা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণের বৈধতা রাখেন না।

এ ধরনের ফোনকল, এসএমএস বা ই-মেইল পেলে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ-কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে এনবিআর।

পাশাপাশি কেউ এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে এবং প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ রাখার আহ্বান জানানো হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড বলেছে, করদাতাদের জন্য স্বচ্ছ, জবাবদিহিমূলক ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তাই কোনো অবস্থাতেই প্রতারকদের প্রলোভন বা ভয়ভীতি উপেক্ষা করে ব্যক্তিগতভাবে অর্থ লেনদেন না করার জন্য সবাইকে বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভুয়া অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, করদাতাদের সতর্ক করল এনবিআর

আপডেট সময় : ০৪:২৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬