ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ভারতীয় ভিসার নামে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার ভারতীয় হাইকমিশন ‘বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই ছিল সেই স্বাধীনতা রক্ষার লড়াই’— ইশরাক হোসেন মৌসুমি বায়ু সক্রিয়, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ‘ভারতও চাপে, শেখ হাসিনাকে হস্তান্তরের সময় এসেছে’— দাবি এনসিপির মুখপাত্র আসিফ সজীব ভুঁইয়ার ২ লাখ টনের বেশি কাঁচামরিচ আমদানির অনুমতি, দেশে এসেছে মাত্র ২৬.৫ মেট্রিক টন দুবাইয়ের জেবেল আলি বন্দরে একের পর এক বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা অনুমোদনহীন লিগে খেলায় সাবেক ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর পিসিবি, হতে পারে দুই বছরের নিষেধাজ্ঞা ইসরাইলপন্থী গান নিয়ে বিতর্ক: ‘জিসাস ক্রাইস্ট সুপারস্টার’ থেকে সরে দাঁড়ালেন বয় জর্জ ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ: সেফটি অফিসার পদে আবেদন চলছে, থাকছে আকর্ষণীয় সুযোগ-সুবিধা ‘৩৬ জুলাই’: ক্যালেন্ডারে নেই, ইতিহাসে আছে—জুলাই গণঅভ্যুত্থানের প্রতীকী বিজয়ের দিন

ডিএসইতে লেনদেনের সময় বাড়ছে ৫ মিনিট, নতুন সূচি কার্যকর বুধবার থেকে

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 51

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আগামীকাল বুধবার (১৭ জুন) থেকে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শেয়ারবাজারে দৈনিক লেনদেনের সময় ৫ মিনিট বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) ডিএসই কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে জানায়, নতুন সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিয়মিত লেনদেন চলবে। ফলে আগের তুলনায় বাজারে কার্যক্রম আরও কিছুটা দীর্ঘ হবে।

বর্তমানে মূল লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা ৫৫ মিনিটে শেষ হয়। এরপর ১টা ৫৫ মিনিট থেকে ২টা পর্যন্ত ৫ মিনিট পোস্ট ক্লোজিং সেশন চালু থাকে।

নতুন সূচিতে পরিবর্তনের ফলে নিয়মিত লেনদেন শেষে পোস্ট ক্লোজিং সেশন আরও বাড়িয়ে ১০ মিনিট করা হয়েছে। অর্থাৎ দুপুর ২টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত এই সেশনে লেনদেন চলবে। তবে এই সময়ে বিনিয়োগকারীরা নতুন কোনো মূল্য প্রস্তাব করতে পারবেন না; শুধুমাত্র ক্লোজিং প্রাইসে ক্রয়-বিক্রয়ের সুযোগ থাকবে।

ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, বাজারের কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে এই সময়সূচি পরিবর্তন আনা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ডিএসইতে লেনদেনের সময় বাড়ছে ৫ মিনিট, নতুন সূচি কার্যকর বুধবার থেকে

আপডেট সময় : ০৬:৩৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬