ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

এডিবির ৫ বিলিয়ন ডলারের বড় সহায়তা ঘোষণা: বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / 94

এশীয় উন্নয়ন ব্যাংক (Asian Development Bank) বাংলাদেশকে আগামী পাঁচ বছরে প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। একই সঙ্গে দেশে বার্ষিক ঋণসহায়তা ধাপে ধাপে প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথাও জানিয়েছে সংস্থাটি।

সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এডিবি সভাপতি মাসাতো কান্দা এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

এডিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে ২০২৬ সালের বার্ষিক প্রতিশ্রুতি কর্মসূচির অংশ হিসেবে প্রায় ১.৪ বিলিয়ন ডলারের ঋণচুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

এডিবি সভাপতি মাসাতো কান্দা বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের এক নতুন ধাপে প্রবেশ করছে। স্থিতিশীল অর্থনৈতিক ভিত্তি ধরে রেখে নতুন খাত তৈরি, বিনিয়োগ বৃদ্ধি এবং আরও শক্তিশালী ও বহুমুখী অর্থনীতি গড়ে তুলতে এডিবি পাশে থাকবে।

সংস্থাটি আরও জানায়, “ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ” নামে একটি নতুন কর্মসূচির আওতায় এই অর্থায়ন দেওয়া হবে। এর মূল লক্ষ্য হলো অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আঞ্চলিক বৈষম্য কমানো এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা।

পরিকল্পনা অনুযায়ী, বছরে গড়ে প্রায় ১ বিলিয়ন ডলার করে অর্থায়ন দেওয়া হবে, যা এডিবির বর্তমান বার্ষিক ঋণ কাঠামোর অংশ হিসেবেই পরিচালিত হবে। বর্তমানে বাংলাদেশে সংস্থাটির বার্ষিক সার্বভৌম ঋণ প্রতিশ্রুতি প্রায় ২ বিলিয়ন ডলার, যা ভবিষ্যতে ২.৪ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে জ্বালানি, এলএনজি, সার এবং পরিবহন খাতে ব্যয় বৃদ্ধির চাপ মোকাবিলায় অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি।

অন্যদিকে, বাংলাদেশের মধ্যমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কারিগরি সহায়তা হিসেবে আরও ২০ মিলিয়ন ডলার বরাদ্দের কথাও জানিয়েছে সংস্থাটি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এডিবির ৫ বিলিয়ন ডলারের বড় সহায়তা ঘোষণা: বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা

আপডেট সময় : ০৫:৪৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬