ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

বাড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ছাড়াল ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৪৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 74

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। বর্তমানে দেশের মোট গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন মার্কিন ডলারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই অঙ্ক দেশীয় মুদ্রায় প্রায় ৩ হাজার ৪৫৩ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা।

শুক্রবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা যায়, ২১ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৫৩৯ দশমিক শূন্য ৮ মিলিয়ন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৯ হাজার ৮৭৯ দশমিক ৫০ মিলিয়ন ডলার।

এর আগে ২০ মে পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৩৭৬ দশমিক ৫৩ মিলিয়ন ডলার এবং বিপিএম–৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৯ হাজার ৭১৯ দশমিক ৪৪ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয়ের কারণে রিজার্ভে এই ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ছাড়াল ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার

আপডেট সময় : ০৪:৪৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬