ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
দুর্গাপূজায় ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ ভারতের আমদানিকারকদের বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য, শিক্ষা ব্যবস্থায় অভিন্ন মানদণ্ডের উদ্যোগ দেশে সারের সংকট নেই, মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী প্রভাব-প্রতিপত্তি না দেখে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদককে রাষ্ট্রপতির নির্দেশ প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ পদ্মায় দ্রুত বাড়ছে পানি, আগামী ১–২ দিনে চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা আশুলিয়ায় দম্পতি হত্যার ঘটনায় যুবক গ্রেফতার, আদালতে স্বীকারোক্তির দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থায় গতি বেড়েছে, প্রতিদিন লেনদেন ১২০ কোটি টাকা কিংদাওয়ে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব, গণশুনানিতে তীব্র বিরোধিতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৩৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 97

পাইকারি বিদ্যুতের দাম ইউনিটপ্রতি প্রায় ১ টাকা ৫০ পয়সা বা ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

বুধবার রাজধানীর কেআইবি মিলনায়তনে আয়োজিত গণশুনানিতে এ প্রস্তাব উপস্থাপন করা হয়। এতে চলতি অর্থবছরে ৬২ হাজার কোটি টাকা এবং আগামী অর্থবছরে প্রায় ৬৫ হাজার কোটি টাকার সম্ভাব্য ঘাটতির কথা তুলে ধরে পিডিবি জানায়, দাম না বাড়ালে বিদ্যুৎ খাত মারাত্মক ঝুঁকিতে পড়বে।

সংস্থাটির প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, আর্থিক চাপ সামাল দিতে না পারলে পুরো খাতের স্থিতিশীলতা নষ্ট হতে পারে।

তবে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী প্রতিনিধি, ভোক্তা অধিকার সংগঠন ও ক্যাবসহ অংশীজনরা।

তাদের দাবি, খাতে অনিয়ম ও লুটপাটের দায় সাধারণ গ্রাহকের ওপর চাপানো হচ্ছে। বরং বিদ্যুতের দাম কমানোর বিষয়েও ভাবা উচিত বলে তারা মত দেন।

অংশীজনরা আরও বলেন, নিত্যপণ্যের উচ্চমূল্যের মধ্যে বিদ্যুতের দাম বাড়লে উৎপাদন খরচ বেড়ে যাবে এবং শিল্প খাত ক্ষতিগ্রস্ত হবে।

এদিকে বৃহস্পতিবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের ওপর গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব, গণশুনানিতে তীব্র বিরোধিতা

আপডেট সময় : ০৩:৩৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬