৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন, উন্নয়ন প্রকল্পে কঠোর নজরদারির ঘোষণা
- আপডেট সময় : ০৫:৩৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / 257

২০২৬–২৭ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার নির্ধারণ করা হয়েছে ৩ লাখ কোটি টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এই বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অর্থমন্ত্রী জানান, এবারের এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং বিদেশি ঋণ ও সহায়তা ধরা হয়েছে ১ লাখ ১০ হাজার কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও অগ্রগতি নিশ্চিত করতে বিশেষ নজরদারি থাকবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, আসন্ন বাজেটে নির্বাচনি ইশতেহার ও বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার প্রতিফলন থাকবে। আগামী পাঁচ বছরের জন্য ভঙ্গুর অর্থনীতি থেকে ঘুরে দাঁড়ানোর একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, পূর্বের প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন করা হচ্ছে। যেসব প্রকল্প দেশের জন্য উপকারী হবে, সেগুলো বাস্তবায়ন করা হবে এবং নতুন প্রকল্পগুলো সময়মতো সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হবে।



























