ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
দুর্গাপূজায় ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ ভারতের আমদানিকারকদের বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য, শিক্ষা ব্যবস্থায় অভিন্ন মানদণ্ডের উদ্যোগ দেশে সারের সংকট নেই, মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী প্রভাব-প্রতিপত্তি না দেখে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদককে রাষ্ট্রপতির নির্দেশ প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ পদ্মায় দ্রুত বাড়ছে পানি, আগামী ১–২ দিনে চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা আশুলিয়ায় দম্পতি হত্যার ঘটনায় যুবক গ্রেফতার, আদালতে স্বীকারোক্তির দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থায় গতি বেড়েছে, প্রতিদিন লেনদেন ১২০ কোটি টাকা কিংদাওয়ে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

শেয়ারবাজারে নতুন দিগন্তের দাবি, কমোডিটি এক্সচেঞ্জ চালুর আহ্বান বিশেষজ্ঞদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 173

দেশের শেয়ারবাজারে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও বিনিয়োগকারীদের আগ্রহ প্রত্যাশিত মাত্রায় নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাদের মতে, বর্তমান শেয়ারবাজার শুধু তালিকাভুক্ত কোম্পানির ইক্যুইটি নির্ভর হওয়ায় বাজারে বৈচিত্র্য কম, ফলে বিনিয়োগকারীদের অংশগ্রহণও সীমিত।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত কমোডিটি এক্সচেঞ্জ চালুর ওপর জোর দিয়েছেন বক্তারা। তাদের মতে, কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে বাজারে নতুন ধরনের পণ্য যুক্ত হবে, ডেরিভেটিভসসহ বিভিন্ন আর্থিক পণ্যের লেনদেন বাড়বে এবং শেয়ারবাজারের পরিসর আরও বিস্তৃত হবে। এতে বিনিয়োগকারীদের আগ্রহও বৃদ্ধি পাবে বলে তারা মনে করেন।

রোববার রাজধানীর পল্টনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। কর্মশালাটি সিএসজেএফের নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ফারজানা লালারুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. হাবিবুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার।

কর্মশালার সভাপতিত্ব করেন সিএমজেএফ সভাপতি মো. মনির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আহসান হাবিব রাসেল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শেয়ারবাজারে নতুন দিগন্তের দাবি, কমোডিটি এক্সচেঞ্জ চালুর আহ্বান বিশেষজ্ঞদের

আপডেট সময় : ০৯:১৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬