ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

ঈদে টানা ছুটি, শিক্ষাপ্রতিষ্ঠানেও মিলছে দীর্ঘ অবকাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৪৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / 54

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি প্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। গত বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত ঘোষণা দেয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি কার্যকর থাকবে।

তবে বিশেষ সিদ্ধান্ত হিসেবে ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে ওই দিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত অফিস করতে হবে।

সরকারি ছুটির ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির সূচিতে পরিবর্তন আসছে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্বঘোষিত ছুটির সূচিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, গ্রীষ্মকালীন ছুটি ও ঈদুল আজহার অবকাশ মিলিয়ে স্কুল ও কলেজে টানা ১৬ দিনের ছুটি মিলবে। প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি শুরু হবে ২৪ মে এবং শেষ হবে ৪ জুন।

ছুটির আগে ও পরের সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা মোট ১৬ দিনের বিরতি উপভোগ করতে পারবে। কলেজ পর্যায়েও ঈদের মূল ছুটি ১২ দিন হলেও সাপ্তাহিক বন্ধের কারণে একইভাবে দীর্ঘ অবকাশ তৈরি হচ্ছে।

অন্যদিকে মাদরাসাগুলোতে গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি একসঙ্গে শুরু হবে ২৪ মে থেকে, যা চলবে ১১ জুন পর্যন্ত। ছুটির আগে ও পরের সাপ্তাহিক বন্ধ মিলিয়ে মাদরাসার শিক্ষার্থীরা টানা ২১ দিনের ছুটি পাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঈদে টানা ছুটি, শিক্ষাপ্রতিষ্ঠানেও মিলছে দীর্ঘ অবকাশ

আপডেট সময় : ০৪:৪৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬