ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আইনি পরিস্থিতিতে প্রাণঘাতী বলপ্রয়োগ করতে পারে পুলিশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শ্রমিক আন্দোলন ঘিরে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে: তারেক রহমান চার মাসে রেমিট্যান্সে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি, দেশে এলো ১১৬৮ কোটি ডলার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে প্রথমবার ডাক পেলেন রোনালদো-পুত্র সারা আলী খানের সঙ্গে বন্ধুত্ব ভাঙার কারণ জানালেন ওরি মার্কেন্টাইল ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১২ নভেম্বর পর্যন্ত আগামী চারদিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, জানাল পেট্রোবাংলা

সব মাদ্রাসায় পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক, নতুন নির্দেশনা জারি সরকারের

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 44

দেশের সব মাদ্রাসায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে প্রতিদিনের সমাবেশ (পিটি) এবং খেলাধুলা বাধ্যতামূলক করেছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

সম্প্রতি অধিদপ্তরের প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. আবুল কালাম তালুকদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের তৃণমূল পর্যায় থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া চর্চা বিস্তারে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। শিক্ষার্থীদের শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে দৃঢ় এবং শৃঙ্খলাবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পিটি ও খেলাধুলার আয়োজন নিশ্চিত করা প্রয়োজন।

নতুন নির্দেশনা অনুযায়ী, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব মাদ্রাসায় কর্মরত শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকরা প্রতিদিন সমাবেশ (পিটি) পরিচালনা করবেন এবং শিক্ষার্থীদের জন্য নিয়মিত খেলাধুলার আয়োজন করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার দায়িত্বও তাদের ওপর ন্যস্ত করা হয়েছে।

যেসব মাদ্রাসায় শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক নেই, সেখানে প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকদের মধ্য থেকে খেলাধুলায় দক্ষ ও উপযুক্ত একজন শিক্ষককে সাময়িকভাবে এ দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শূন্য পদগুলো দ্রুত পূরণের জন্য প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মতে, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক চাপ কমানো, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব বিষয় বিবেচনায় নিয়েই মাদ্রাসাগুলোতে এ কার্যক্রম বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সব মাদ্রাসাকে যথাযথভাবে তা বাস্তবায়ন করতে হবে।

এ নির্দেশনার অনুলিপি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার অভ্যাস গড়ে উঠবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা, ইতিবাচক শিক্ষার পরিবেশ এবং সুস্থ জীবনধারা বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সব মাদ্রাসায় পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক, নতুন নির্দেশনা জারি সরকারের

আপডেট সময় : ০৪:২৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬