ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

কাঁদায় ভরা মাঠে ক্ষোভ, ক্লাস বর্জন করে সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 20

নীলফামারী সদর উপজেলার চাপড়া কাছারি উচ্চ বিদ্যালয়ের মাঠ সংস্কারের দাবিতে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে শেষ ঘণ্টার ক্লাস বর্জন করে তারা মাঠ সংস্কারের দাবি জানায়। এ সময় শিক্ষকরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে সহকারী শিক্ষক ইলিয়াস হোসেন, আকলিমা বেগম এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী বক্তব্য দেন। তারা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের মাঠটি বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে যায় এবং কাঁদায় পরিণত হয়। মাঠ নিচু হওয়ায় পাশের রাস্তার পানিও ঢুকে পড়ে, ফলে চলাচল ও খেলাধুলা কঠিন হয়ে পড়ে।

শিক্ষার্থীরা আরও বলেন, একটি উপযোগী মাঠ না থাকায় তাদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশেও নেতিবাচক প্রভাব পড়ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক জানান, মাঠটি ভরাট করার জন্য একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে, কিন্তু এখনো কোনো বরাদ্দ পাওয়া যায়নি। বিদ্যালয়ের নিজস্ব তহবিল দিয়ে এত বড় মাঠ সংস্কার করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কাঁদায় ভরা মাঠে ক্ষোভ, ক্লাস বর্জন করে সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা

আপডেট সময় : ১০:২৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬