সেপ্টেম্বরে জ্বালানি তেলের দামে সুখবর, অপরিবর্তিত থাকছে ডিজেল-পেট্রোলের দাম
- আপডেট সময় : ০৪:৫৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 87

সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।
রোববার (৩১ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হবে।
এর আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ৩১ মে ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে এসব জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেপ্টেম্বর মাসের জন্যও ওই মূল্যহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থাৎ, আগামী ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের বর্তমান দামই বহাল থাকবে। নতুন করে কোনো মূল্যবৃদ্ধি বা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হবে।



























