ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
বিএলআরআইয়ের উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন যাবে খামারি পর্যায়ে যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানকে জ্বালানি তেল আমদানি-বিক্রির সুযোগ দিতে নীতিমালা: জ্বালানিমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি ও ভারি বর্ষণ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান ইরানের হামলার আশঙ্কায় ট্রাম্পকে গোপনে বিমানে তুলল যুক্তরাষ্ট্র, এয়ার ফোর্স ওয়ান ছিল ‘ডেকয়’ জাতীয় দলের ফুটবলারদের ‘খেপ’ খেলা নিয়ে প্রশ্ন তুললেন ক্রীড়া প্রতিমন্ত্রী সালমান-শাবনূরের প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ, নিয়োগ দেবে এক্সিকিউটিভ-সিনিয়র এক্সিকিউটিভ গ্যাস-কয়লা সংকটে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, কোথাও কোথাও ১০ ঘণ্টার বেশি বিদ্যুৎ নেই নারীদের পিছিয়ে রেখে সুষম উন্নয়ন সম্ভব নয়: ঢাকা জেলা প্রশাসক

২০২৭ সালের প্রথমার্ধেই স্বর্ণের দাম ৫ হাজার ডলারে উঠতে পারে: ইউবিএস

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 8

২০২৭ সালের প্রথমার্ধেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্স ৫ হাজার ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ইউবিএস। তবে স্বল্পমেয়াদে স্বর্ণের বাজারে কিছুটা ঝুঁকি ও অস্থিরতা থাকতে পারে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (৭ আগস্ট) প্রকাশিত এক নোটে ইউবিএস তাদের এই পূর্বাভাসের কথা জানায়। প্রতিষ্ঠানটির মতে, মূল্যস্ফীতি ধীরে ধীরে কমে এলে এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ভবিষ্যতে সুদের হার কমানোর পথে ফিরলে স্বর্ণের দামে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিতে পারে।

বর্তমানে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্স প্রায় ৪ হাজার ২৯৫ ডলারে লেনদেন হচ্ছে। এর আগে গত জানুয়ারির শেষ দিকে স্বর্ণের দাম রেকর্ড ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারে পৌঁছেছিল। সেই রেকর্ডের পর থেকে এখন পর্যন্ত ধাতুটির দাম প্রায় ২৩ শতাংশ কমেছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের পাশাপাশি যুক্তরাষ্ট্রে সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকতে পারে—এমন প্রত্যাশাও স্বর্ণের দামে চাপ তৈরি করেছে। সাধারণত সুদের হার বেশি থাকলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ কিছুটা কমে যায়।

এদিকে গত সপ্তাহে ফেডারেল রিজার্ভ তাদের বেঞ্চমার্ক সুদের হার ৩ দশমিক ৫০ থেকে ৩ দশমিক ৭৫ শতাংশের মধ্যে অপরিবর্তিত রেখেছে।

ইউবিএসের প্রত্যাশা, মূল্যস্ফীতি ধীরে ধীরে কমে আসবে। এর ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক চলতি বছর সুদের হার অপরিবর্তিত রাখতে পারবে এবং ২০২৭ সালে আবার সুদের হার কমানোর চক্র শুরু করতে পারে।

ইউবিএসের চিফ ইনভেস্টমেন্ট অফিসার মার্ক হায়েফেল বলেন, স্বর্ণের দাম ৪ হাজার ডলার বা তার নিচে নেমে যাওয়ার বর্তমান দুর্বল সময়টি শেষ পর্যন্ত কৌশলগত বিনিয়োগের বড় সুযোগ হিসেবে প্রমাণিত হতে পারে।

সূত্র: রয়টার্স

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

২০২৭ সালের প্রথমার্ধেই স্বর্ণের দাম ৫ হাজার ডলারে উঠতে পারে: ইউবিএস

আপডেট সময় : ০৫:১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬