ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

ফিফা আসিয়ান কাপে প্রথম ম্যাচেই ধাক্কা, কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 71

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে কঠিন সমীকরণের সামনে পড়েছে হামজা চৌধুরীর দল। এই হারে গ্রুপ পর্ব থেকে পরবর্তী ধাপে যাওয়ার পথও কঠিন হয়ে গেছে।

আসিয়ান কাপের গ্রুপ ‘এ’-তে বর্তমানে সবার নিচে অবস্থান করছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে তিন গোল হজম করে হারের পর বাংলাদেশের পয়েন্ট শূন্য। গোল ব্যবধানও মাইনাস ৩।

গ্রুপ ‘এ’-এর পয়েন্ট তালিকায় মালয়েশিয়া ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। তাদের গোল ব্যবধান প্লাস ৩। সমান ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ইন্দোনেশিয়া, যাদের গোল ব্যবধান প্লাস ২। সিঙ্গাপুরের পয়েন্ট শূন্য এবং গোল ব্যবধান মাইনাস ২। আর বাংলাদেশের পয়েন্ট শূন্য, গোল ব্যবধান মাইনাস ৩।

বাংলাদেশের সামনে এখনো দুটি ম্যাচ রয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ১ অক্টোবর ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

টুর্নামেন্টে নিজেদের অবস্থান ধরে রাখতে হলে ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে অন্তত হার এড়াতে হবে বাংলাদেশকে। প্রতিপক্ষের শক্তিমত্তা বিবেচনায় এই ম্যাচেই বাংলাদেশের সম্ভাবনা তুলনামূলক বেশি বলে ধরা হচ্ছে। ফলে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই ম্যাচে জয় পেলে ফাইনালে যাওয়ার আশা টিকে থাকবে।

অন্যদিকে সিঙ্গাপুরের কাছে হারলে বাংলাদেশের ফাইনালে খেলার সম্ভাবনা শেষ হয়ে যাবে। তবে তখনও ব্রোঞ্জ ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে গোল ব্যবধানের হিসাব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পাশাপাশি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মধ্যকার ম্যাচের ফলও বাংলাদেশের অবস্থানের ওপর প্রভাব ফেলবে।

তবে বাংলাদেশের কোচ থমাস ডুলি জানিয়েছেন, টুর্নামেন্টে বাংলাদেশের মূল লক্ষ্য শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার অভিজ্ঞতা অর্জন করা। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার মতো দলের বিপক্ষে ম্যাচ খেলে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের আগে দলকে প্রস্তুত করাই তাদের অন্যতম প্রধান উদ্দেশ্য।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফিফা আসিয়ান কাপে প্রথম ম্যাচেই ধাক্কা, কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

আপডেট সময় : ০৫:২৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬