ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 76

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের মুম্বাইয়ের চার্চগেট এলাকার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তার বাবা-মায়ের ওই বাড়ি থেকে প্রায় ৫ লাখ রুপি মূল্যের গয়না খোয়া গেছে বলে জানা গেছে। এ ঘটনায় এক গৃহকর্মীকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

ইন্ডিয়ান অ্যারাবিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) জানিয়েছে, গ্রেফতার ওই নারীর নাম সীমা ঘাটে (৪০)। তিনি ভারতের পালঘরের বাসিন্দা। প্রায় দেড় বছর ধরে আমিশার মা আশা প্যাটেলের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন সীমা।

চুরির অভিযোগ পাওয়ার পর মেরিন ড্রাইভ থানার পুলিশ তদন্ত শুরু করে। পরে তদন্তের মাধ্যমে বিরার থেকে সীমাকে শনাক্ত করে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারিতে ওই বাড়ি থেকে একটি চুড়ি চুরি যাওয়ার অভিযোগ ওঠে। আশা প্যাটেলের সন্দেহ ছিল, এ চুরির সঙ্গে সীমা জড়িত। এরপর প্রায় পাঁচ থেকে ছয় মাস ধরে তিনি সীমাকে চুরির কথা স্বীকার করে গয়না ফেরত দেওয়ার জন্য বলে আসছিলেন বলে জানা গেছে। তবে চুড়িটি ফেরত দেওয়া হয়নি। পরে আশা প্যাটেল মেরিন ড্রাইভ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

প্রাথমিকভাবে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৩০৬ ধারায় অজ্ঞাত এক নারীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। পরে ক্রাইম ডিটেকশন টিম তদন্তে নেমে বিরার থেকে অভিযুক্তকে শনাক্ত করে। এরপর সীমাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলে আদালত তাকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

চুরির অভিযোগের তদন্ত এখনো চলছে। খোয়া যাওয়া গয়না উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে চুরি যাওয়া চুড়িটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। পাশাপাশি তদন্তের অংশ হিসেবে সীমার বিরুদ্ধে আগে কোনো অপরাধের মামলা বা অপরাধমূলক রেকর্ড রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আমিশার ক্যারিয়ার

২০০০ সালে ‘কাহো না… পেয়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় আমিশা প্যাটেলের। সিনেমাটি সে সময় ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায়। এরপর ‘গদর: এক প্রেম কথা’, ‘হামরাজ’, ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’, ‘ভুল ভুলাইয়া’ ও ‘রেস ২’-এর মতো সফল সিনেমায় অভিনয় করেন তিনি।

২০২৩ সালে ‘গদর ২’ সিনেমায় নিজের জনপ্রিয় চরিত্রে ফিরে এসে আবারও আলোচনায় আসেন আমিশা। সিনেমাটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ আয় করা সিনেমা হয়ে ওঠে। অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে আকাশাদিত্য লামা পরিচালিত ‘তওবা তেরা জালওয়া’ সিনেমায়। ২০২৪ সালে মুক্তি পায় সিনেমাটি।

সূত্র: এনডিটিভি

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

আপডেট সময় : ০৪:০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬