ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
প্রভাব-প্রতিপত্তি না দেখে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদককে রাষ্ট্রপতির নির্দেশ প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ পদ্মায় দ্রুত বাড়ছে পানি, আগামী ১–২ দিনে চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা আশুলিয়ায় দম্পতি হত্যার ঘটনায় যুবক গ্রেফতার, আদালতে স্বীকারোক্তির দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থায় গতি বেড়েছে, প্রতিদিন লেনদেন ১২০ কোটি টাকা কিংদাওয়ে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ ৪৭ বছর বয়সে ইমরান তাহিরের রেকর্ড, ১৭ রানে নিলেন ৫ উইকেট ইবাদত ও পারিবারিক আয়োজনে পপির জন্মদিন, বাবাকে মনে করে আবেগাপ্লুত অভিনেত্রী বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত

বাঁধনের ওপর হামলার অভিযোগ, পাল্টা জবাবের হুঁশিয়ারি ফাহামের

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 10

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। বাঁধনকে ‘আমাদের লোক’ উল্লেখ করে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কেউ তার ওপর শারীরিক হামলা চালালে পালটা জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান ফাহাম।

পোস্টে আওয়ামী লীগের এক কর্মীর উদ্দেশে কঠোর ভাষায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও একজন নারীকে কেন শারীরিকভাবে আক্রমণ করা হবে—এমন প্রশ্ন তুলে ফাহাম বলেন, বাঁধন দেশের একজন অভিনেত্রী এবং তাকে আঘাত করার কোনো যৌক্তিকতা নেই।

বাঁধনের প্রতি সংহতি জানিয়ে ফাহাম আরও বলেন, বাঁধন তাদের পক্ষের একজন। তাদের পক্ষের কারও ওপর আওয়ামী লীগের কোনো ব্যক্তি শারীরিক হামলা চালালে তার উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে ইতালির মেস্ত্রে শহরে নিজের ওপর হামলার অভিযোগ করেন আজমেরী হক বাঁধন। মঙ্গলবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক লাইভে ঘটনার বিস্তারিত তুলে ধরেন অভিনেত্রী।

বাঁধনের দাবি, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত প্রবাসী কর্মীদের কয়েকজন বাঙালি তাকে শারীরিকভাবে হয়রানি করেছেন। তার ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা তার দিকে পানি ও কোক ছুড়ে মারেন। এতে তার পোশাক ভিজে যায়। একপর্যায়ে তার ফোনও ফেলে দেওয়া হয় এবং কানের পাশে আঘাত করা হয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার সময় তার ভাই ও পরিবারের সদস্যরা সঙ্গে ছিলেন জানিয়ে বাঁধন বলেন, পার্কে যাওয়ার পর সেখানে কয়েকজন বাঙালি তাকে ঘিরে ধরে ‘ফিজিক্যালি হ্যারাস’ করেন। এমনকি তার সঙ্গে থাকা ভাইয়ের ছোট শিশুটিও পুরো ঘটনার সময় সেখানে ছিল বলে জানান তিনি।

অভিনেত্রীর অভিযোগ, হামলাকারীরা তার জুলাই আন্দোলনে অংশগ্রহণের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। নিজেদের বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে পরিচয় দিয়ে তারা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করেন বলেও দাবি করেন বাঁধন। একই সঙ্গে ওই ঘটনার ভিডিও ধারণ করে তা লাইভ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।

ঘটনার প্রতিক্রিয়ায় বাঁধন বলেন, এ ধরনের আচরণ থেকে সংশ্লিষ্টদের বেরিয়ে আসা উচিত ছিল। নিজেদের রাজনৈতিক অবস্থান পুনর্গঠনের জন্য এমন আচরণ কোনো সমাধান নয় বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাকে ঘিরে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন বাঁধন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ভাই ও তার পরিবারের সঙ্গে দেশটিতে যান তিনি।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক ‘অরিজন্তি’ বিভাগে প্রদর্শিত হয়েছে। স্থানীয় সময় ৬ সেপ্টেম্বর বেলা সোয়া ২টায় এবং বাংলাদেশ সময় একই দিন সন্ধ্যা সোয়া ৬টায় সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

সিনেমাটিতে চারটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন। ছবিটির পরিচালক রুবাইয়াত হোসেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাঁধনের ওপর হামলার অভিযোগ, পাল্টা জবাবের হুঁশিয়ারি ফাহামের

আপডেট সময় : ০৪:২৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬