ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
দুর্গাপূজায় ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ ভারতের আমদানিকারকদের বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য, শিক্ষা ব্যবস্থায় অভিন্ন মানদণ্ডের উদ্যোগ দেশে সারের সংকট নেই, মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী প্রভাব-প্রতিপত্তি না দেখে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদককে রাষ্ট্রপতির নির্দেশ প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ পদ্মায় দ্রুত বাড়ছে পানি, আগামী ১–২ দিনে চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা আশুলিয়ায় দম্পতি হত্যার ঘটনায় যুবক গ্রেফতার, আদালতে স্বীকারোক্তির দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থায় গতি বেড়েছে, প্রতিদিন লেনদেন ১২০ কোটি টাকা কিংদাওয়ে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

বয়স জালিয়াতির অভিযোগে রোহিত যাদবসহ ৬৫ ক্রিকেটার নিষিদ্ধ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 18

কয়েক মাস আগেই শ্রীলঙ্কা সফরে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মাঠে নেমেছিলেন রোহিত যাদব। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজেও খেলার কথা ছিল এই লেগস্পিনারের। তবে বয়সসংক্রান্ত নথিতে অসঙ্গতি ধরা পড়ায় হঠাৎই থেমে গেল তার ক্রিকেটযাত্রা। বয়স নিয়ে জালিয়াতির অভিযোগে রোহিত যাদবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।

চলতি বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা সফর করা ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সদস্য ছিলেন রোহিত। চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ভারতের পাঁচটি ওয়ানডে ও দুটি লঙ্গার ভার্সনের ম্যাচ খেলার সূচি ছিল। তবে সিরিজ শুরুর আগেই দল থেকে বাদ পড়েছেন তিনি।

মৌসুম শুরুর আগে সিএবি আয়োজিত খেলোয়াড়দের নথিপত্র যাচাইয়ের সময় রোহিতের বয়স নিয়ে অসঙ্গতিটি সামনে আসে। বয়সভিত্তিক ক্রিকেটে বাংলার হয়ে খেলা এই ক্রিকেটারের নথিতে প্রায় ২৭ মাসের ব্যবধান পাওয়া গেছে বলে জানিয়েছে সিএবি।

অভিযোগের পর রোহিতের ওপর আরোপ করা দুই বছরের নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। পাশাপাশি বিসিসিআইয়ের অধিভুক্ত সব রাজ্য ক্রিকেট সংস্থাকেও বিষয়টি জানিয়েছে সিএবি।

তবে বয়সসংক্রান্ত অনিয়মের অভিযোগে শুধু রোহিত যাদবই শাস্তি পাননি। একই ধরনের অসঙ্গতির কারণে আরও ৬৪ ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে বাংলার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ফলে সব মিলিয়ে নিষেধাজ্ঞার আওতায় এসেছেন ৬৫ ক্রিকেটার।

এই তালিকায় রয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য রবি কুমারও। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নজরকাড়া পারফরম্যান্স করে আলোচনায় এসেছিলেন বাঁহাতি এই পেসার।

একই বছরে বাংলার সিনিয়র দলে অভিষেক হয় রবি কুমারের। তবে ২০২৩ সালের পর থেকে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যায়নি তাকে।

বয়সের গরমিলের কারণে রবি কুমারের অভিষেক থেকে ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত বয়সভিত্তিক ক্রিকেটের সব রেকর্ড বাতিল হিসেবে গণ্য হবে। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, রবি কুমারের বয়সসংক্রান্ত অসঙ্গতির পরিমাণ ৪০ মাসেরও বেশি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বয়স জালিয়াতির অভিযোগে রোহিত যাদবসহ ৬৫ ক্রিকেটার নিষিদ্ধ

আপডেট সময় : ০৬:১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬