ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
প্রভাব-প্রতিপত্তি না দেখে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদককে রাষ্ট্রপতির নির্দেশ প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ পদ্মায় দ্রুত বাড়ছে পানি, আগামী ১–২ দিনে চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা আশুলিয়ায় দম্পতি হত্যার ঘটনায় যুবক গ্রেফতার, আদালতে স্বীকারোক্তির দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থায় গতি বেড়েছে, প্রতিদিন লেনদেন ১২০ কোটি টাকা কিংদাওয়ে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ ৪৭ বছর বয়সে ইমরান তাহিরের রেকর্ড, ১৭ রানে নিলেন ৫ উইকেট ইবাদত ও পারিবারিক আয়োজনে পপির জন্মদিন, বাবাকে মনে করে আবেগাপ্লুত অভিনেত্রী বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত

দলবদলে নতুন ইতিহাস চেলসির, খেলোয়াড় বিক্রি করে আয় ৪৪৮ মিলিয়ন ইউরো

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 21

২০২৬ সালের গ্রীষ্মকালীন দলবদলের বাজারে নতুন ইতিহাস গড়েছে চেলসি। খেলোয়াড় বিক্রি করে ইংলিশ ক্লাবটি আয় করেছে রেকর্ড ৪৪৮ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬ হাজার ৩০০ কোটিরও বেশি।

ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, ইউরোপের কোনো ক্লাব এর আগে এক মৌসুমের দলবদলে খেলোয়াড় বিক্রি থেকে এত বিপুল অর্থ আয় করতে পারেনি। ফলে স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি দলবদলের ইতিহাসে নতুন এক নজির স্থাপন করেছে।

আর্থিক বিধিনিষেধ মেনে চলা এবং আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়োজন থেকেই চেলসি ব্যাপকভাবে খেলোয়াড় বিক্রির কৌশল নেয়। আর সেই কৌশলই শেষ পর্যন্ত তাদের রেকর্ড পরিমাণ অর্থ এনে দিয়েছে।

চেলসির সবচেয়ে বড় বিক্রি ছিল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। দলবদলের শেষ দিনে ১৪৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। এই ট্রান্সফারটি প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফির যৌথ রেকর্ডও গড়েছে।

তবে এনজো ফার্নান্দেজই একমাত্র বড় বিক্রি নন। আন্দ্রে সান্তোসকে ৫৬.৩ মিলিয়ন ইউরো, নিকোলাস জ্যাকসনকে ৫৫.৫ মিলিয়ন ইউরো এবং মার্ক কুকুরেইয়াকে ৫৫ মিলিয়ন ইউরোতে বিক্রি করেছে লন্ডনের ক্লাবটি।

এ ছাড়া লিয়াম ডেলাপ ৫২ মিলিয়ন, ট্রেভো চালোবাহ ৩০ মিলিয়ন, টাইরিক জর্জ ২১ মিলিয়ন, মার্ক গিয়েহি ১৫ মিলিয়ন এবং তোসিন আদারাবিওয়ো ১১.৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে চেলসি ছেড়েছেন।

একের পর এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিক্রি করে চেলসি শুধু নিজেদের স্কোয়াড পুনর্গঠনের পথই তৈরি করেনি, একই সঙ্গে ইউরোপীয় ফুটবলের দলবদলের ইতিহাসে খেলোয়াড় বিক্রি থেকে সর্বোচ্চ আয়ের রেকর্ডও নিজেদের করে নিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দলবদলে নতুন ইতিহাস চেলসির, খেলোয়াড় বিক্রি করে আয় ৪৪৮ মিলিয়ন ইউরো

আপডেট সময় : ০৩:৫৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬