ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

লামিনে ইয়ামালের ‘হুবহু’ চেহারা! কেরালার কিশোর অ্যালেনকে নিয়ে তুমুল আলোচনা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 112

কেরালার ১৫ বছর বয়সী কিশোর অ্যালেন জেমসকে দেখে অনেকেরই প্রথমে মনে হতে পারে, তিনি যেন স্প্যানিশ ফুটবল তারকা লামিনে ইয়ামালেরই প্রতিচ্ছবি। চেহারার গড়ন, চুলের স্টাইল ও হাসিতে ইয়ামালের সঙ্গে অবিকল মিল থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি ভাইরাল হয়েছেন ভারতের এই কিশোর।

অ্যালেন জেমস কেরালার কোল্লাম জেলার চাক্কুভাল্লির বাসিন্দা এবং দশম শ্রেণির শিক্ষার্থী। সম্প্রতি তার একটি ছোট ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তাকে ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা। ভিডিওটি দেখে অনেকেই প্রথমে বিভ্রান্ত হয়ে পড়েন—এটি অ্যালেন, নাকি বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল!

ভারতের সংবাদ সংস্থা এএনআইয়ের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বার্সেলোনার বিখ্যাত নীল-লাল জার্সি পরে ফুটবল নিয়ে ড্রিবল করছেন অ্যালেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তার পরিচয় ও চেহারার মিল নিয়ে কৌতূহল আরও বাড়তে থাকে।

অ্যালেনের বন্ধু ও স্কুলের সহপাঠীরা অবশ্য আগে থেকেই তার চেহারার সঙ্গে ইয়ামালের মিল নিয়ে মজা করতেন। তবে ইনস্টাগ্রামে তার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি বড় আকার ধারণ করে। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি লাখো মানুষের নজরে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মজা করে তাকে ‘আলিবাবার লামিনে’ কিংবা ‘লক্ষ্মী ইয়ামাল’ নামেও ডাকতে শুরু করেন।

অ্যালেন নিজেও ফুটবলের সঙ্গে যুক্ত। স্কুল দলের হয়ে তিনি ডিফেন্ডার হিসেবে খেলেন। ফলে বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তরুণ তারকা ইয়ামালের সঙ্গে তার চেহারার মিল বিষয়টিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ভাইরাল হওয়ার পর মাত্র কয়েক দিনের মধ্যেই অ্যালেনের সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারীর সংখ্যা কয়েক শ থেকে বেড়ে কয়েক হাজারে পৌঁছেছে। এমনকি স্থানীয় বিভিন্ন অনুষ্ঠান ও দোকান উদ্বোধনের জন্যও তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

তবে চেহারায় ইয়ামালের সঙ্গে এতটা মিল থাকলেও অ্যালেনের প্রিয় ফুটবলার ইয়ামাল নন। হাসিমুখে তিনি জানিয়েছেন, তার সবচেয়ে প্রিয় খেলোয়াড় আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।

হঠাৎ পাওয়া এই জনপ্রিয়তা উপভোগ করলেও অ্যালেন আপাতত নিজের পড়াশোনা ও ফুটবল ক্যারিয়ার নিয়েই এগিয়ে যেতে চান। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার পাশাপাশি তার স্বপ্ন একজন ভালো ফুটবলার হওয়া।

সূত্র: এনডিটিভি

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লামিনে ইয়ামালের ‘হুবহু’ চেহারা! কেরালার কিশোর অ্যালেনকে নিয়ে তুমুল আলোচনা

আপডেট সময় : ০৫:৩৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬