ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

মুক্তির তারিখ বদলেছে প্রসেনজিতের ‘ডাক্তার কাকু’

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 34

‘অভিমান’ সিনেমায় রকস্টারের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার সম্পূর্ণ ভিন্ন চরিত্রে বড় পর্দায় হাজির হচ্ছেন তিনি। ‘ডাক্তার কাকু’ সিনেমায় একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে এই অভিনেতাকে।

গত জুলাইয়ে সিনেমাটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করে প্রসেনজিৎ জানিয়েছিলেন, শিক্ষক দিবস উপলক্ষে আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ডাক্তার কাকু’। তবে নির্ধারিত ওই তারিখে সিনেমাটি মুক্তি পাচ্ছে না।

নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন পোস্টার প্রকাশ করে মুক্তির তারিখ পরিবর্তনের বিষয়টি নিজেই জানিয়েছেন প্রসেনজিৎ।

নতুন পোস্টারে চিকিৎসকের বেশে ভিন্ন এক লুকে দেখা গেছে কলকাতার এই তারকাকে। পোস্টারে একটি দাঁড়িপাল্লার এক পাশে কোটি কোটি টাকা এবং অন্য পাশে মুমূর্ষু এক রোগীকে দেখা যাচ্ছে। পাশাপাশি আকাশে উড়তে দেখা গেছে কাগজের তৈরি প্লেন।

পোস্টার প্রকাশ করে ফেসবুক পোস্টে প্রসেনজিৎ লিখেছেন, ‘অর্থ মূল্যবান, জীবন অমূল্য, দিন পিছাক (৪ থেকে ১৮ সেপ্টেম্বর), কিন্তু দিন বদলাক, ডাক্তার কাকু আসছে!’

তবে কী কারণে সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো কারণ জানানো হয়নি।

‘ডাক্তার কাকু’ সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশাপাশি অভিনয় করেছেন ঋদ্ধিসেন, তুলিকা বসু, শ্রীলগ্না বন্দ্যোপাধ্যায়, সুচন্দ্রাসহ আরও অনেকে। সিনেমাটিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন পরিচালক পাভেল নিজেও।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মুক্তির তারিখ বদলেছে প্রসেনজিতের ‘ডাক্তার কাকু’

আপডেট সময় : ০৬:০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬