মধুমতি ব্যাংকে কমপ্লায়েন্স অফিসার নিয়োগ, আবেদন ২৫ আগস্ট পর্যন্ত
- আপডেট সময় : ০৪:৩৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / 8

বেসরকারি খাতের মধুমতি ব্যাংক পিএলসি কমপ্লায়েন্স অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘কমপ্লায়েন্স অফিসার (অফিসার টু ইও)’ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। পদটির জন্য প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ন্যূনতম ২৫ বছর হতে হবে।
পদের নাম: কমপ্লায়েন্স অফিসার (অফিসার টু ইও)
পদসংখ্যা: ১টি
বিভাগ: ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন
চাকরির ধরন: ফুলটাইম
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছর
বয়স: ন্যূনতম ২৫ বছর
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
কর্মস্থল: ঢাকা
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
নিয়োগে আবেদন শুরু হয়েছে ৪ আগস্ট ২০২৬ থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা মধুমতি ব্যাংকের অনলাইন আবেদন পোর্টালে গিয়ে আবেদন ও বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারবেন।


























