ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ভারতীয় ভিসার নামে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার ভারতীয় হাইকমিশন ‘বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই ছিল সেই স্বাধীনতা রক্ষার লড়াই’— ইশরাক হোসেন মৌসুমি বায়ু সক্রিয়, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ‘ভারতও চাপে, শেখ হাসিনাকে হস্তান্তরের সময় এসেছে’— দাবি এনসিপির মুখপাত্র আসিফ সজীব ভুঁইয়ার ২ লাখ টনের বেশি কাঁচামরিচ আমদানির অনুমতি, দেশে এসেছে মাত্র ২৬.৫ মেট্রিক টন দুবাইয়ের জেবেল আলি বন্দরে একের পর এক বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা অনুমোদনহীন লিগে খেলায় সাবেক ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর পিসিবি, হতে পারে দুই বছরের নিষেধাজ্ঞা ইসরাইলপন্থী গান নিয়ে বিতর্ক: ‘জিসাস ক্রাইস্ট সুপারস্টার’ থেকে সরে দাঁড়ালেন বয় জর্জ ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ: সেফটি অফিসার পদে আবেদন চলছে, থাকছে আকর্ষণীয় সুযোগ-সুবিধা ‘৩৬ জুলাই’: ক্যালেন্ডারে নেই, ইতিহাসে আছে—জুলাই গণঅভ্যুত্থানের প্রতীকী বিজয়ের দিন

২ লাখ টনের বেশি কাঁচামরিচ আমদানির অনুমতি, দেশে এসেছে মাত্র ২৬.৫ মেট্রিক টন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪২:০০ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 1

দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য স্থিতিশীল রাখতে ২ লাখ ১৮ হাজার ৪৮৪ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। তবে অনুমোদনের তুলনায় এখন পর্যন্ত আমদানির পরিমাণ খুবই কম। সরকারি হিসাবে, দেশে এসেছে মাত্র ২৬ দশমিক ৫ মেট্রিক টন কাঁচামরিচ।

মঙ্গলবার (৪ আগস্ট) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরে কাঁচামরিচ আমদানির জন্য মোট ৫০৫টি আমদানি অনুমতিপত্র (আইপি) ইস্যু করা হয়েছে। এসব আইপির বিপরীতে মোট ২ লাখ ১৮ হাজার ৪৮৪ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমোদন দেওয়া হলেও, ৩ আগস্ট পর্যন্ত দেশে প্রকৃত আমদানি হয়েছে মাত্র ২৬.৫ মেট্রিক টন।

ব্রিফিংয়ে টমেটো আমদানির সর্বশেষ তথ্যও তুলে ধরা হয়। ডা. জাহেদ উর রহমান জানান, চলতি অর্থবছরে টমেটো আমদানির জন্য ৮৫টি আইপি ইস্যু করা হয়েছে। এসব অনুমতিপত্রের আওতায় সর্বোচ্চ ৬০ হাজার ২৯০ মেট্রিক টন টমেটো আমদানির সুযোগ রয়েছে।

তবে ৩ আগস্ট পর্যন্ত দেশে টমেটো আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ২৩৫ দশমিক ২০৪ মেট্রিক টন।

সরকারের আশা, অনুমোদিত আমদানির পরিমাণ ধীরে ধীরে বাড়লে বাজারে কাঁচামরিচ ও টমেটোর সরবরাহ স্বাভাবিক হবে এবং দাম নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

২ লাখ টনের বেশি কাঁচামরিচ আমদানির অনুমতি, দেশে এসেছে মাত্র ২৬.৫ মেট্রিক টন

আপডেট সময় : ০৫:৪২:০০ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬