ঢাকা ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আত্মহত্যায় প্ররোচনার মামলায় হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভী ‘ছাগল কাণ্ডে’ আলোচিত সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেফতার, হত্যাচেষ্টা মামলায় কারাগারে জ্বালানি সংকট মোকাবিলায় সৌর বিদ্যুতে জোর, প্রধানমন্ত্রীর তিন নির্দেশনা গ্যাস বিলে অনিয়মের মাধ্যমে ৯৮২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে দুদকের প্রাথমিক সত্যতা ‘৫ বছর ক্ষমতায় থাকতে দেব না’—এমন ভাষা শেখ হাসিনাও ব্যবহার করতেন: মির্জা ফখরুল ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে কত মুনাফা? জেনে নিন কারা কিনতে পারবেন ও কী কী সুবিধা মিলবে জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে পেট্রোলপাম্পে চুরি বেড়েছে, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার বেশি জ্বালানি জর্জিনা রদ্রিগেজের হিব্রু ক্যাপশন ঘিরে তুমুল আলোচনা, প্রশ্নের মুখে রোনালদো পরিবার রামগোপাল ভার্মা-ঊর্মিলা কি গোপনে বিয়ে করেছিলেন? প্রবীণ সাংবাদিকের বিস্ফোরক দাবি ব্র্যাক ব্যাংকে ‘অফিসার’ পদে নিয়োগ, আবেদন চলছে ১০ আগস্ট পর্যন্ত

জর্জিনা রদ্রিগেজের হিব্রু ক্যাপশন ঘিরে তুমুল আলোচনা, প্রশ্নের মুখে রোনালদো পরিবার

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 0

পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজ আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে। এবার একটি ভিডিওর ক্যাপশনে হিব্রু ভাষায় মাত্র একটি শব্দ ব্যবহার করায় নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

সম্প্রতি স্পেনের মায়োর্কা দ্বীপে পরিবারের সঙ্গে ছুটি কাটানোর একটি ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন জর্জিনা। তবে ভিডিওর চেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে এর ক্যাপশন। সেখানে তিনি হিব্রু ভাষায় ‘সুস্থ’ অর্থবোধক একটি শব্দ লিখেছিলেন।

পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে নানা প্রশ্ন তুলতে শুরু করেন ব্যবহারকারীরা। কেউ জানতে চান, কেন তিনি হিব্রু ভাষা ব্যবহার করেছেন। আবার কেউ মন্তব্য করেন, ‘তুমি তো প্যালেস্টাইনও লিখতে পারতে’, ‘হিব্রুতে কেন?’ কিংবা ‘রোনালদো কি ইসরায়েলে আছেন?’

অবশ্য রোনালদো পরিবারের ছুটি কাটানোর ছবি বা ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার এটি প্রথম ঘটনা নয়। কয়েকদিন আগেই রোনালদো নিজের শৈশবের একটি ছবির সঙ্গে ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের মায়োর্কার সৈকতে তোলা প্রায় একই ভঙ্গির একটি ছবি পোস্ট করেন। সেই পোস্টও ব্যাপক সাড়া ফেলে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

জর্জিনার হিব্রু ভাষার ক্যাপশনকে ঘিরে আলোচনার পেছনে ২০২৩ সালের একটি ঘটনারও প্রভাব রয়েছে। ওই বছরের ৭ অক্টোবরের হামলার কয়েকদিন পর তিনি প্রথমে গাজার এক কিশোরীর ছবি সংবলিত একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছিলেন, যা অনেকেই ফিলিস্তিনের প্রতি একপক্ষীয় সমর্থন হিসেবে ব্যাখ্যা করেন।

সমালোচনার মুখে পরে তিনি সেই স্টোরি মুছে ফেলেন এবং নতুন একটি স্টোরি প্রকাশ করেন। সেখানে আহত এক ইসরায়েলি শিশুর ছবি এবং গাজার একই কিশোরীর ছবি একসঙ্গে দিয়ে শান্তি ও মানবিকতার পক্ষে বার্তা দেন।

তবে সাম্প্রতিক হিব্রু ভাষার ক্যাপশন নিয়ে জর্জিনা রদ্রিগেজ বা ক্রিস্টিয়ানো রোনালদোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা ও কৌতূহল অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জর্জিনা রদ্রিগেজের হিব্রু ক্যাপশন ঘিরে তুমুল আলোচনা, প্রশ্নের মুখে রোনালদো পরিবার

আপডেট সময় : ০৫:২১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬