ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 1

বিপুল অঙ্কের অর্থের লোভ উপেক্ষা করে নিজের পছন্দের ক্লাবের হয়ে খেলাকেই অগ্রাধিকার দিয়েছেন পোলিশ তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। এমন তথ্য জানিয়েছেন তার দীর্ঘদিনের এজেন্ট পিনি জহাভি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জহাভি জানান, লেভানডফস্কির কাছে দুই মৌসুমের জন্য প্রতি মৌসুমে ১০০ মিলিয়ন ইউরো মূল্যের একটি বড় প্রস্তাব এসেছিল। তবে বার্সেলোনার জার্সিতে খেলার ইচ্ছার কারণেই তিনি সেই লোভনীয় প্রস্তাব গ্রহণ করেননি।

জহাভির দাবি, লেভানডফস্কির সৌদি আরবে খেলার আগ্রহও ছিল। এর অন্যতম কারণ ছিল সেখানে বসবাসের সুবিধা। তিনি বলেন, রিয়াদ ও পোল্যান্ডের রাজধানী ওয়ারশর সময়ের পার্থক্য খুবই কম। এছাড়া যুক্তরাষ্ট্রের তুলনায় সৌদি আরব পোল্যান্ডের অনেক কাছাকাছি হওয়ায় সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। পাশাপাশি সেখানে বড় অঙ্কের আর্থিক সুবিধাও পাওয়ার সুযোগ ছিল।

তবে শেষ পর্যন্ত সেই সম্ভাবনা বাস্তব রূপ নেয়নি। এজেন্টের ভাষ্য, তিনি লেভানডফস্কিকে পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছিলেন। সৌদি ফুটবল বাজার সম্পর্কে নিজের অভিজ্ঞতার ভিত্তিতে তিনি মনে করেছিলেন, বিষয়টি ক্রমেই জটিল হয়ে উঠছিল।

এদিকে বার্সেলোনা ছাড়ার বিষয়ে সবচেয়ে বড় কারণ ছিল নিয়মিত একাদশে খেলার নিশ্চয়তা না পাওয়া। যদিও ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা তাকে দলে রাখতে আগ্রহী ছিলেন, তবে প্রধান কোচ হান্সি ফ্লিক এবং ক্রীড়া পরিচালক ডেকো প্রথম একাদশে নিয়মিত সুযোগের নিশ্চয়তা দিতে পারেননি।

পিনি জহাভি বলেন, লাপোর্তা চাইলেও তিনি কোচিং স্টাফের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেন না। দল নির্বাচন এবং একাদশ নির্ধারণের দায়িত্ব ডেকো ও হান্সি ফ্লিকের। তারা নিয়মিত শুরুর একাদশে জায়গার নিশ্চয়তা দিতে না পারায় লেভানডফস্কি সেই বিষয়টিকেই অর্থের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট

আপডেট সময় : ০৫:৫৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬