ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত শ্যোন অ্যারেস্টে হাইকোর্টের আদেশ স্থগিত, চার সপ্তাহে রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের গ্যাস সংকটে রাজধানীতে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকরা মিরপুরে দেওয়ালধসে আহতদের দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের আশ্বাস অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ তামিম, উন্নতি সাইফ-তাসকিনের

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / 13

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধারাবাহিক ব্যাটিংয়ের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। আইসিসির প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ২০তম অবস্থানে উঠে এসেছেন তিনি।

বুধবার (২২ জুলাই) প্রকাশিত হালনাগাদ র‍্যাঙ্কিং অনুযায়ী, ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী টি-টোয়েন্টি ব্যাটার তানজিদ। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তিনি ৭০ গড়ে ১৪০ রান করেন। টানা দুই ম্যাচে ফিফটি হাঁকিয়ে নিজের অবস্থান আরও শক্ত করেন এই বাঁহাতি ওপেনার।

একই সিরিজে দারুণ ব্যাটিংয়ের সুবাদে উন্নতি হয়েছে ওপেনার সাইফ হাসানেরও। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৫ রানের ইনিংস খেলে তিনি ৯ ধাপ এগিয়ে ২৭তম স্থানে উঠে এসেছেন।

তবে ব্যাটারদের তালিকায় পিছিয়েছেন তাওহীদ হৃদয়। তিন ধাপ অবনমন হয়ে তিনি এখন ৩২তম অবস্থানে রয়েছেন।

বোলারদের র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের অবস্থানের পরিবর্তন এসেছে। পেসার তাসকিন আহমেদ ৯ ধাপ এগিয়ে ৬৯তম স্থানে উঠেছেন। অন্যদিকে অভিজ্ঞ দুই বোলার নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমানের র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ তামিম, উন্নতি সাইফ-তাসকিনের

আপডেট সময় : ০৬:১৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬