ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

বিশ্বকাপ ফাইনাল ঘিরে ঢাকায় জমজমাট আয়োজন, কনসার্ট মাতাবেন ডিজে সঞ্জয় দেব ও প্রীতম হাসান

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 20

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর পর্দা নামতে যাচ্ছে আজকের বহুল প্রতীক্ষিত ফাইনালের মধ্য দিয়ে। আর্জেন্টিনা ও স্পেনের শিরোপা নির্ধারণী লড়াইকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। এরই অংশ হিসেবে রাজধানী ঢাকায় বড় পর্দায় ম্যাচ উপভোগের পাশাপাশি আয়োজন করা হয়েছে একাধিক জমকালো কনসার্ট ও বিশেষ স্ক্রিনিং অনুষ্ঠানের।

এর আগে শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ৬-৪ ব্যবধানে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে ইংল্যান্ড। তবে গোল্ডেন বুটের দৌড়ে এখনও শীর্ষে রয়েছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে আজ রোববার (১৯ জুলাই) রাজধানীর বনানীর পূজা মাঠে অনুষ্ঠিত হবে বিশেষ কনসার্ট। এতে লাইভ পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব। তার সঙ্গে মঞ্চে থাকবেন জনপ্রিয় শিল্পী ডিজে তৃষা ও ডিজে রিশাদ।

সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন ডিজে সঞ্জয় দেব। পরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত ফ্যানফেস্টেও অংশ নেন তিনি। সেই বিশ্বকাপ সফরের ধারাবাহিকতায় এবার ঢাকার দর্শকদের মাতাতে এসেছেন এই আন্তর্জাতিক সংগীতশিল্পী। আয়োজক সূত্র জানিয়েছে, তিনি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন। ঢাকার অনুষ্ঠান শেষে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে পরবর্তী কনসার্টে অংশ নেবেন।

অন্যদিকে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ফাইনাল কিকঅফ’ শিরোনামে আরেকটি বিশেষ আয়োজন করা হয়েছে। সেখানে বড় পর্দায় সরাসরি ফাইনাল ম্যাচ দেখার পাশাপাশি থাকবে সঙ্গীতানুষ্ঠান। এ আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। এছাড়া মঞ্চে থাকবেন ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট এবং জেসিয়া ইসলাম। অনুষ্ঠানটি রোববার রাত থেকে শুরু হয়ে সোমবার (২০ জুলাই) সকাল পর্যন্ত চলবে।

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচের উত্তেজনার সঙ্গে সুর ও বিনোদনের এই আয়োজন ঢাকার ফুটবলপ্রেমীদের জন্য ভিন্নমাত্রার উৎসবে পরিণত হতে যাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ ফাইনাল ঘিরে ঢাকায় জমজমাট আয়োজন, কনসার্ট মাতাবেন ডিজে সঞ্জয় দেব ও প্রীতম হাসান

আপডেট সময় : ০৫:১৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬