ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
‘হ্যালো ডিসি’তে আবেদন করে সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ অসহায় নারী বেনজীরের দুবাইয়ে মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, যা করণীয় দুদক করবে: মহাপরিচালক দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রম শুরু, ৬৪ জেলায় ১,৬০০ তরুণ-তরুণী পাবেন দক্ষতা উন্নয়নের সুযোগ প্রবাসীদের ঝুলে থাকা পাসপোর্ট আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ‘জুলাইয়ের অর্জনের চেয়ে ব্যর্থতার আলোচনা বেশি, জাতীয় অনৈক্যের দায় বিতর্ক সৃষ্টিকারীদের’ কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৩১, উদ্ধার বিদেশি পিস্তল ও ১৪ হাজার ইয়াবা বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা চালু করল ওমান দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হার, মাত্র ৮৯ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ ইমার্জিং দল ৩১তম বিবাহবার্ষিকীতে মৌসুমীকে আবেগঘন বার্তা দিলেন ওমর সানী

সৌরভের জায়গায় ‘দাদাগিরি’র নতুন সঞ্চালক দেব, জানালেন নিজের অনুভূতি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 19

পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলিভিশন গেম শো ‘দাদাগিরি’-তে বড় পরিবর্তন এসেছে। দীর্ঘদিনের সঞ্চালক সৌরভ গাঙ্গুলির পরিবর্তে এবার অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন টালিউড সুপারস্টার দেব (দীপক অধিকারী)। নতুন ফরম্যাটে সাজানো এই মৌসুমের উদ্বোধনী পর্বের শুটিং হয়েছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে, যেখানে ছিল জাঁকজমকপূর্ণ আয়োজন এবং তারকাখচিত অতিথি তালিকা।

অনুষ্ঠান চলাকালে নিজের অনুভূতি প্রকাশ করে দেব বলেন, “যা হয়, ভালোর জন্যই হয়। আমিও এই সুযোগ পেয়ে খুব খুশি।”

প্রায় ১৮ বছর ধরে প্রচারিত ‘দাদাগিরি’ অনুষ্ঠানটি দর্শকদের কাছে সৌরভ গাঙ্গুলির পরিচয়ের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই তার স্থলাভিষিক্ত হওয়া সহজ নয় বলেও স্বীকার করেন ‘পাগলু’খ্যাত এই অভিনেতা। তবে নতুন চ্যালেঞ্জ নিতে তিনি সবসময়ই প্রস্তুত বলেও জানান।

কালো পোশাকে লালগালিচায় দেবের প্রবেশের সময় ভক্তদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। নতুন রূপে প্রিয় তারকাকে দেখতে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেব জানান, ‘দাদাগিরি’র দায়িত্ব নেওয়ার পর সৌরভ গাঙ্গুলির সঙ্গে তার কথা হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, “দাদার সঙ্গে কথা হয়েছে। তিনি আমাকে কয়েকটি টিপস দিয়েছেন এবং শুভকামনাও জানিয়েছেন।”

দেব আরও বলেন, “আমি এই দায়িত্ব নেওয়ায় দাদা খুব খুশি। আমাদের সম্পর্ক খুবই ভালো। দাদাও নতুন কিছু করতে চেয়েছিলেন। চ্যানেলও ভিন্ন কিছু ভাবছিল, আমিও নতুনভাবে কাজটি করতে চেয়েছি।”

নতুন দায়িত্ব নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে দেব বলেন, “আমি এই সুযোগ পেয়ে ভীষণ আনন্দিত। আশা করি, গত ১০টি সিজনের দর্শকরা যেমন ভালোবাসা দিয়েছেন, সিজন ১১-তেও সেই ভালোবাসা পাব এবং অনুষ্ঠানটিকে আরও ভালোভাবে উপস্থাপন করতে পারব।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সৌরভের জায়গায় ‘দাদাগিরি’র নতুন সঞ্চালক দেব, জানালেন নিজের অনুভূতি

আপডেট সময় : ০৫:২৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬